এক্সপ্লোর
ভোরবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে কুপিয়ে খুন, বাঁচাতে গেলে ছেলেকেও হাঁসুয়ার কোপ বাবার

মালদা: ভোরবেলা ঘুম থেকে উঠেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বাঁচাতে এলে ছেলেকেও হাঁসুয়ার কোপ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদার জগবন্ধুটোলা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কাকভোরে ঘুম ভেঙেছিল মায়ের আর্তনাদে। দরজা খুলে গিয়ে দেখে উঠোনে মা-কে ফেলে হাঁসুয়ার কোপ মারছে বাবা। বাঁচাতে গেলে ১৬ বছরের কিশোরকেও হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করেন তার বাবা। মায়ের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আর ছেলে এখন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদার রতুয়া থানার জগবন্ধুটোলা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সাধুচরণ মণ্ডল। পরিবারের সদস্যদের দাবি, পেশায় দিনমজুর সাধুচরণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই অসংলগ্ন আচরণ করতেন। কিন্তু, তিনি যে কখনও স্ত্রীকে কুপিয়ে খুন করতে পারেন, সেটা তাঁর নিজের ছেলেও কখনও কল্পনা করেনি। স্ত্রী-ছেলেকে কোপানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত সাধুচরণ মণ্ডল। পুলিশ তাঁকে খুঁজছে। এই ঘটনার পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
Before You Go
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda






















