এক্সপ্লোর

Malda : ১৫ বছর ধরে রাস্তায় জমা জলের সমস্যায় মালদার তুলসীহাটা নয়াটোল এলাকার বাসিন্দারা

প্রায় তিনশো মিটার পাকা রাস্তা জলের তলায়। বর্ষা শুরু হতেই ভোগান্তি বেড়েছে নিত্য যাত্রী ও গাড়ি চালক থেকে শুরু করে এলাকাবাসীদের।

অভিজিৎ চৌধুরী, মালদা : জলে ডুবেছে কল ও ট্যাপ। রাস্তায় জল জমে হয়েছে থই‌থই। বাড়িতে ঢুকছে পচা ও নোংরা জল। ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশামাছির উপদ্রবও। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও হচ্ছে না সমস্যার সমাধান। দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যায় ভুক্তভোগী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা নয়াটোল এলাকার বাসিন্দারা। কবে হবে জল নিকাশির ব্যবস্থা তার অপেক্ষায় এলাকাবাসী।

প্রায় তিনশো মিটার পাকা রাস্তা জলের তলায়। বর্ষা শুরু হতেই ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রী ও গাড়ি চালক থেকে শুরু করে এলাকাবাসীর। বয়স্ক মহিলা ও পুরুষরা হাঁটু জলে চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন। এই রাস্তা ধরে যেতে হয় তুলসীহাটা দৈনিক বাজার, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, স্কুল, ব্যাঙ্ক ও রেশন দোকানে। জল বাড়তেই গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা জর্জিস আলি এই প্রসঙ্গে জানান, দীর্ঘ পনেরো বছর ধরে এই সমস্যায় ভুক্তভোগী এলাকাবাসী। পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যকে জানিয়েও হচ্ছে না সমাধান।

স্থানীয় বাসিন্দা তহমিনা বিবি জানান, বর্ষা শুরু হতেই তাঁদেরকে চরম সমস্যায় পড়তে হয়। রাস্তায় জল ছাড়া স্থল দেখতে পান না বলে অনুযোগ তাঁর। এলাকাবাসীর মতে, ভোট শেষ হতেই নেতাদের আর গ্রামে দেখা যায় না।

তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্বাস আলি এই প্রসঙ্গে বলেন, 'এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। এলাকায় গিয়ে পরিদর্শনও করে এসেছি।  আপাতত এখন পঞ্চায়েত থেকে পাম্প সেট লাগিয়ে জল বের করার কাজ চলছে। জল নিকাশের জন্য হাই ড্রেনের প্রয়োজন। ড্রেন নির্মাণের জন্য যথেষ্ট টাকার প্রয়োজন, যা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করা সম্ভব না। জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরীকে জানিয়েছি। আশা করি, শীঘ্রই জল নিকাশি ড্রেনের ব্যবস্থা হয়ে যাবে।'

জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী বলেন, 'বছর দুয়েক আগে জেলা পরিষদ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি পাকা করা হয়েছে। জল নিকাশের কোনও ব্যবস্থা না থাকায় জল জমে এলাকাবাসীর সমস্যা হচ্ছে। জল নিকাশি হাইড্রেনের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দও হয়েছে।' দুই মাসের মধ্যেই ড্রেনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget