এক্সপ্লোর

পার্সেল বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুন, ২ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: পার্সেল বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের ঘটনায়, ৫ বছর পর সাজা ঘোষণা। ২ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মালদা আদালত। মিথ্যে বলেছিল প্রেমিক। সেকথা জানার পর সম্পর্ক আর এগোতে চাননি, দূরে সরে এসেছিলেন। কিন্তু এর জন্য পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল মালদার এক তরুণীকে! প্রাক্তন প্রেমিকের পাঠানো পার্সেল বোমায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল শরীর! মালদার সেই ঘটনায় বৃহস্পতিবার, তরুণীর প্রাক্তন প্রেমিক প্রিন্স ঘোষ ও তার সহযোগী রাজকুমার ঋষিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। কর্মসূত্রে মালদা শহরের কৃষ্ণপল্লিতে ভাড়া থাকতেন স্কুল শিক্ষিকা অপর্ণা বিশ্বাস। প্রিন্স ঘোষের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। প্রিন্স নিজেকে ইঞ্জিনিয়র বলে পরিচয় দিয়েছিল। কিন্তু পরে অপর্ণা জানতে পারেন, তাঁর প্রেমিক টিভি মেকানিক! এরপর থেকেই দু’জনের দূরত্ব তৈরি হয়। প্রেমিকার প্রত্যাখ্যান মানতে পারেনি প্রিন্স। বন্ধু রাজকুমার ঋষির সঙ্গে পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়ার ছক কষে সে। ঠিক হয়, অপর্ণাকে উচিত শিক্ষা দিতে, তার কাছে পার্সেল বোমা পাঠানো হবে! বোমাটি তৈরি করে রাজকুমার। একটি ৬০০ পাতার বইয়ের মধ্যে সেটি রেখে, পার্সেল বানানো হয়। ২০১১ সালের ২২ এপ্রিল গাজল থেকে সেটি ক্যুরিয়ার করে রাজকুমার। কিন্তু সেদিন অপর্ণার কাছে পার্সেলটি পৌঁছয়নি। কেন সময়ে পৌঁছল না, কুরিয়ার সংস্থায় ফোন করে, তা জানতে চায় রাজকুমার। অবশেষে ২৪ এপ্রিল কুরিয়ারটি ডেলিভারি নেন অপর্ণা। খুলে দেখেন ভিতরে একটি বই। মলাট ওল্টাতেই বিস্ফোরণ! হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় বছর চৌত্রিশের অপর্ণার। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ঘরের ছাদও ফুটো হয়ে যায়! এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যে। কিন্তু পার্সেল বোমার প্রেরক কে, তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ! মুশকিল আসান হয় ডেলিভারি বয়ের জন্য! বিস্ফোরণের কথা জানতে পেরে, ওই ডেলিভারি বয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। জানান, তিনিই পার্সেলটি দিয়ে এসেছিলেন। কুরিয়ার সংস্থার কাছ থেকে প্রেরকের ফোন নম্বর পায় পুলিশ। সেই সূত্রেই দু’দিনের মধ্যে ধরা পড়ে প্রিন্স ও রাজকুমার। শুরু হয় বিচারপ্রক্রিয়া। মামলায় ৩২ জন সাক্ষ্য নেওয়া হয়। বুধবার দোষী সাব্যস্ত করা হয় প্রাক্তন প্রেমিক ও তার সহযোগীকে। আর এদিন যাবজ্জীবন সাজা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget