এক্সপ্লোর

বিজেপি-আরএসএস-এর অ্যাজেন্ডা শেখাতে এনজিও-র নামে মিথ্যে প্রচার, তোপ মমতার

আলিপুরদুয়ার: 'হিন্দুধর্ম অনেক মহান। রামের চরিত্র রাজনৈতিক নেতার নয়'। এভাবেই মঙ্গলবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে বার বার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন বিভেদের রাজনীতির অভিযোগ। মমতা বলেন, আমরা মানবতা-সভ্যতার পুজো করি। ওরা রাবনের পুজো করে। এরা ধর্মে ধর্মে ,সম্প্রদায়ে সম্প্রদায়ে বিবাদ লাগিয়ে দিচ্ছে। মিথ্যে কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে। আলিপুরদুয়ারে বহু আদিবাসী মানুষের বাস। এ দিন সেই আলিপুরদুয়ারের সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে আদিবাসীদের সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি, আরএসএস, বজরং দল এক্কেল নামে একটি সংগঠন গড়েছে। তাতে তারা আদিবাসী শিক্ষক রাখছে। ২০ হাজার টাকা বেতন দিচ্ছে। পড়াশোনার নামে বিজেপি-আরএসএস-এর অ্যাজেন্ডা শেখাচ্ছে। এনজিওর নামে ওরা ঘরে ঘরে গিয়ে মিথ্যে কথা বলছে। ওদের কথা শুনবেন না। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এ ধরনের কোনও খবর আমার কাছে নেই। যদি আরএসএস বেরিয়ে থাকে তা হলে তারা সমাজসেবার জন্যই বেরিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে আক্রমণ করতে প্রায় কোনও ইস্যুই হাতছাড়া করছেন না মমতা। এ দিন ফের তিনি দাবি করেন, মোদি সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্ত বরাদ্দ দিচ্ছে না। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এসে আশা প্রকল্পে ৮০০ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা মাসে ২ হাজার টাকা করে দিই। আইসিডিএস প্রকল্পও বন্ধ করে দিচ্ছে। আগে ৯০ শতাংশ টাকা দিত। এখন ৬০ শতাংশ টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা চালাচ্ছি। পাল্টা বিজেপি বলছে, পশ্চিমবঙ্গ সরকার আগে কেন্দ্রের কাছে টাকা খরচের হিসেব দিক। মোদী সরকারের নোটবাতিল এবং জিএসটিরও এ দিন ফের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য বরাবরই দাবি করেছে, এই দুটি সিদ্ধান্তই ঐতিহাসিক। দেশের সাধারণ মানুষ আগামী দিনে এর সুফল পাবে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget