এক্সপ্লোর

উত্তরপ্রদেশে যা হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন, ট্যুইটারে কটাক্ষ, হিন্দু-মুসলমান সবাইকে নিয়ে চলতে হবে, বিজেপিকে 'টার্গেট' মমতার

জলপাইগুড়ি: বিজেপি টার্গেট করছে বাংলাকে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি। জলপাইগুড়ির সভা থেকে নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেছেন, এখানে হিন্দু-মুসলমান সবাইকে নিয়ে চলতে হবে। এটাই বাংলার গর্ব, এটাই ভারতের শিক্ষা। ধর্মে বিশ্বাস করি, যা নিজের ধর্মকে ভালবাসে, অপরকে সম্মান করে। নারদকাণ্ডে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত বহাল রাখার পর প্রথম জেলা সফরে বেরিয়ে নাম না করে বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ জারি রাখলেন মমতা।

উত্তরপ্রদেশ জয়ের পর বিজেপির নজর এখন পূবে। দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, যেখানে যেখানে ভোট হচ্ছে সব রাজ্যই টার্গেট। বেঙ্গলও আমাদের টার্গেট। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি বাংলাকে টার্গেট করায় তিনিও যে এখন পাল্টা বিজেপিকেই টার্গেট করছেন, তা এদিনের সভা থেকে বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেছেন, যাঁরা রাজনীতি করি তাঁদের সংবিধান অনুসরণ করে চলতে হবে। ধর্মীয় সুড়সুড়িতে মদত দেবেন না। আপনারাও উত্তেজিত হবেন না। কাজ করেন না, শুধু রাস্তায় নেমে জিজ্ঞাসা করে, তুমি হিন্দু না মুসলমান!মমতার নিশানায় নাম না করে কখনও বিজেপি, কখনও মোদী সরকার। বলেন, ৪০ হাজার কোটি টাকা ঋণের বোঝা সত্ত্বেও রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে। দিল্লি সরকার তো কিছুই দেয় না। শুধু কথা বলে বেশি। জলপাইগুড়ি চায়ের জেলা। কিন্তু, সেখানেই অনেক চা বাগান বন্ধ, যা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে বিরোধীরা। এ দিন এ নিয়েও পাল্টা বিজেপিকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, ওরা নির্বাচনের আগে বলেছিল, সাতটি চা বাগান অধিগ্রহণ করবে। একটাও করেনি। নির্বাচনের সময় এক কথা বলে পরে অন্য সময়। এর আগে, এ দিন ট্যুইটারেও নাম না করে বিজেপি ও মোদী সরকারকে কটাক্ষ করে মমতা লেখেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। মানুষ ভীত। জাতি, বর্ণ, ধর্মের ভেদাভেদ নিয়ে যা হচ্ছে তাতে অনেকে সন্ত্রস্ত। ‘সব কা সাথ, সব কা বিকাশ’ - শুধু বললেই হবে না, করে দেখাতে হবে। তবে বিজেপি এই সব অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, তৃণমূল সরকারই বাংলায় সংখ্যালঘু-তোষণের রাজনীতি করছে।

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget