এক্সপ্লোর

Mamata Banerjee: ট্র্যাপ করছে বিজেপি, কাগজপত্র পড়ে সই করুন, মন্ত্রীদের সাবধানী হতে বললেন মমতা

West Bengal Government: বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা। সেখানেই সকলকে সতর্ক করেন মমতা।

সুমন ঘড়াই, ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: স্কুলে শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, একের পর মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অনুব্রত মণ্ডলরা(Anubrata Mandal)। কয়লাপাচার নিয়েও সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই আবহে রাজ্যের মন্ত্রীদের সাবধানী হতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কাগজপত্র খুঁটিয়ে পড়ে তবেই সই করার নির্দেশ দিলেন। 

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সাবধান করলেন মমতা

বৃহস্পতিবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা। সেখানেই সকলকে সতর্ক করেন তিনি। নবান্ন সূত্রে খবর, এ দিনের বৈঠকে মন্ত্রীদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফাইল এবং কাগজপত্র ভাল করে পড়বেন। তারপর তাতে সই করবেন। এই বিষয়ে সতর্ক হন।’’

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে যে, এ দিনের বৈঠকে বিজেপি-কে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপি যে ভাবে আমাদের ট্র্যাপ করেছে, তাতে আমাদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে।’’ 

আরও পড়ুন: Partha Chatterjee: ‘নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব’, পার্থকে বার্তা সুকান্তর

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে তাঁকে। তুলে দেওয়া হয়েছে এতদিন তাঁর দখলে থাকা মহাসচিব পদটিই। পার্থর গ্রেফতারিতে যখন তীব্র টানাপোড়েন চলছে, সেই সময়ও কাগজপত্র পড়ে সই করার কথা বলতে শোনা গিয়েছিল মমতাকে। বিধানসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘পার্থ চট্টোপাধ্যায় একটা ফাইলে সই করেছিলেন, তার একটা অংশে কিছুটা ফাঁকা জায়গা ছিল। সেখানে কেউ কিছু লিখে ভরিয়ে দিয়েছে। দফতরে এখনও বহু সিপিএম-এর লোক রয়ে গিয়েছে, এটা মাথায় রাখতে হবে। সেই কারণে আমি এখন, সই করার পর কোথাও কোনও ফাঁকা থাকলে সেই অংশ কেটে দিই।’’

এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘নতুন মন্ত্রীদের পিএ পাওয়া যাচ্ছে না, কারণ মন্ত্রীরা গ্রেফতার হলে কর্মীদেরও ধরা হচ্ছে। এ বার মুখ্যমন্ত্রী বলবেন, আমিই শুধু সই করব, একমাত্র পোস্ট-বাকি সব ল্যাম্প পোস্ট।’’

পার্থ, অনুব্রতর গ্রেফতারিতে টানাপোড়েন চলছেই

দুর্নীতি কাণ্ডে শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম জড়ানোর পর সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটান মমতা। তার পর এ দিনই প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন। সেখানেই সকলকে সাবধানী হওয়ার নির্দেশ দিলেন তিনি। এ ছাড়াও, এ দিনের বৈঠকে গাড়িতে কেউ লালবাতির ব্যবহার, পাইলট কারের ব্যবহার নিয়েও কড়া বার্তা দেন  মমতা। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget