এক্সপ্লোর

Partha Chatterjee: ‘নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব’, পার্থকে বার্তা সুকান্তর

Sukanta Majumdar: আদালতে ঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। বলেন, ‘‘সঠিক সময়ই সবকিছু প্রমাণ হবে। কেউ ছাড়া পাবে না।’’

কলকাতা: ষড়যন্ত্রের তত্ত্বে সায় জোগানো ছাড়া এ যাবৎ কোও অভিযোগেই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু বৃহস্পতিবার আদালতে মুখ খুলে সাড়া ফেলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ‘কেউ ছাড়া পাবে না’ বলে লকআপে যাওয়ার আগে মন্তব্য করেন তিনি (SSC Recruitment Scam)। আর তাতেই জল্পনা শুরু হয়েছে। দুঃসময়ে হাত ছেড়ে দেওয়া দলীয় (TMC) নেতৃত্বকে তিনি এই বার্তা দিয়েছেন, নাকি তাঁর নিশানায় অন্য কেউ, উঠছে প্রশ্ন। সেই আবহে পার্থকে সকলের নাম বলার আর্জি জানালেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

কেউ ছাড়া পাবে না, আদালতে বললেন পার্থ

বৃহস্পতিবার নগরদায়রা আদালতে পেশ করা হয় পার্থকে। সেখানে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি-র (Enforcement Directorate) তরফে যদিও তার তীব্র বিরোধিতা করা হয়। সেই আবহে পার্থকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই সময়ই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। বলেন, ‘‘সঠিক সময়ই সবকিছু প্রমাণ হবে। কেউ ছাড়া পাবে না।’’ কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য় করেছেন, তা নিয়ে জল্পনা চলছে। 

আদালতে ইংরেজিতেও ওই কথা বলতে শোনা যায় পার্থকে। তাঁর বক্তব্য ছিল, ‘‘নো বডি ইউল বি স্পেয়ার্ড’।’ তাঁর সেই মন্তব্য টেনেই নামপ্রকাশের আর্জি জানালেন সুকান্ত। তাঁর বক্তব্য, ‘‘নো বডি বলতে উনি কাকে কাকে বোঝাতে চাইছেন? নাম বলুন। ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব।’’ তাঁকে শিখণ্ডী করে কেউ যদি বাঁচার চেষ্টা করে থাকেন, পার্থ নাম প্রকাশ করে দিন বলে মন্তব্য করেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পার্থকে কটাক্ষ করায় আগেই তাঁকে সাবধান করেছিল দল। এ দিন তিনি বলেন, ‘‘তিনি কি বলেছেন, না বলেছেন, কোনও অবস্থাতেই কোনও মন্তব্য করছি না।’’

আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

পার্থর জামিন চেয়ে এ দিন আদালতে তাঁর আইনজীবীরা জানান, হিমোগ্লোবিন কমেছে পার্থর। ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারেও যেতে পারছেন না। যদিও ইডি পাল্টা জানায় যে, গ্রেফতার হওয়ার যদিও আগে সুস্থ ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন।

পার্থর জামিনের আবেদন খারিজ, বাড়ল হেফাজত

ইডি আদালতে আরও জানায় যে, পার্থ অসুস্থ হলে জেল সুপারকে তিনি জানান। ওষুধের ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর এইমসে আগেই জানিয়েছিল এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। আদালতে জানান ইডি-র আইনজীবী। এ দিন পার্থর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। তাঁকে এবং অর্পিতাকে ফের হেফাজতেই পাঠানো হয়েছে। আদালতে গেলেও অর্পিতার আইনজীবী যদিও জামিনের আবেদন করেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget