এক্সপ্লোর

সেচ ও পূর্ত দফতরে দুর্নীতি রুখতে উদ্যোগ মমতার

শিলিগুড়ি: সেচ ও পূর্ত দফতরের  নানা কাজ নিয়ে অনেক সময় দুর্নীতির অভিযোগ শোনা যায়। এবার সেই ইস্যুতে কার্যত সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু সরব হওয়াই নয়, দুর্নীতি রোধে এই দুটি দফতরের জন্য আলাদা বিশেষজ্ঞ কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেচ ও পূর্ত দফতরে কাজের নামে লুঠ চলছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের জিনিস। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্নীতি রুখতে গড়লেন ২টি বিশেষজ্ঞ কমিটি। দুটি কমিটিতেই ২০ জন করে বিশেষজ্ঞ থাকবেন। ইতিমধ্যে রাস্তা, বাঁধ, ভাঙন রোধের মতো যে সব কাজ হয়েছে, সেখানে কোনও দুর্নীতি ও গাফিলতির মতো ঘটনা ঘটেছে কিনা, তা কমিটি খতিয়ে দেখবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধেও সক্রিয় ভূমিকা নেবে কমিটি। বুধবার উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’য় দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের প্রশাসনিক বৈঠক ছিল। ওই বৈঠকে সেচ ও পূর্ত দফতরের নানা কাজ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেন,  সেচ ও পূর্ত দফতরে নানা কাজের নামে লুঠ চলছে। রাস্তা, বাঁধ তৈরির মতো বিভিন্ন কাজে নিম্নমানের মালপত্র ব্যবহার করা হচ্ছে। নদী থেকে পাথর তুলে এনে, তা আমাদেরই বিক্রি করা হচ্ছে! পাথর পাচার করা হচ্ছে বাংলাদেশে। বিষয়টি সেচ দফতর ও পুলিশ কেউই দেখছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুমতি ছাড়া নদী থেকে আর পাথর তোলা যাবে না, খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। নদী ভাঙন প্রতিরোধ নিয়েও এদিনের বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাঙন প্রতিরোধের নামে প্রতি বছর পার বাঁধানো হবে। আর তা ভেঙে কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে, এটা করা যাবে না। এত দেনার মধ্যে টাকা দেব, আর টাকা জলে যাবে, চলবে না। এমনভাবে পার বাঁধাতে হবে, যাতে ২০ বছর পার না ভাঙে। সে রকমভাবেই পরিকল্পনা করতে হবে। রাস্তা নির্মাণ নিয়েও বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, কালো পাথর দিয়ে রাস্তা তৈরি করতে হবে। সাদা পাথর দিয়ে অনেক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। সেই পাথর ভেঙে যাওয়ার পর অনেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা করা যাবে না। উন্নয়নকে হাতিয়ার করে, এবারের ভোটে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাশাপাশি এবার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতেই দুর্নীতি বিরোধী নানা পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই ধারনা পর্যবেক্ষকদের একাংশের।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget