এক্সপ্লোর

Oxygen Black Marketing: অক্সিজেন সিলিন্ডারের 'কালোবাজারি', গ্রেফতার উত্তরপাড়ার ব্যবসায়ী

গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

হুগলি:  হুগলিতে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। বাড়তে বাড়তে সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেছে ৪৫ হাজার। মৃতের সংখ্যাও ৬০০ ছুঁইছুঁই। জেলা জুড়ে বাড়ছে অক্সিজেনের সংকট।

এরমধ্যেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগে উত্তরপাড়া থেকে গ্রেফতার ব্যবসায়ী।

সম্প্রতি, পার্ক স্ট্রিট থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরার ভিত্তিতে গতকাল উত্তরপাড়া থেকে চন্দন মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

উত্তরপাড়ার টিএন মুখার্জী রোডের পাশে একটি গোডাউনে হানা দেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। 

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক খালি ও ভর্তি অক্সিজেন সিলিন্ডার। বাজেয়াপ্ত করা হয় ৯টি খালি, ৪টি ভর্তি ও ১টি ব্যবসায়িক অক্সিজেন সিলিন্ডার।  গ্রেফতার করা হয় গোডাউনের মালিককে। আটক করা হয় ১ কর্মীকেও। 

ধৃতের দাবি, কমার্সিয়াল ছাড়া অন্য কোনও সিলিন্ডার ছিল না। বলেন, আমার এখানে কমার্শিয়াল সিলিন্ডার ছাড়া অন্য কোনও সিলিন্ডার রাখা ছিল না। তাও কেন গ্রেফতার করা হল জানি না।

এর আগে, অক্সিজেনের মজুতদারি রুখতে ভবানীপুরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। ভবানীপুরে একটি অক্সিজেন সরবরাহকারী সংস্থার অফিসে হানা দেন ইবির আধিকারিকরা।  

অভিযোগ, লাইসেন্স অনুযায়ী, ওই সংস্থার কাছে যত পরিমাণ অক্সিজেন মজুত করার অনুমতি ছিল,  তারা তার থেকে বেশি পরিমাণে অক্সিজেন মজুত করেছে। 

২০০ লিটার অক্সিজেন মজুতের অনুমতি থাকলেও তাদের কাছে ৩২০ লিটার অক্সিজেন মজুত ছিল বলে ইবি সূত্রে দাবি।   

ইবির আধিকারিকরা অতিরিক্ত অক্সিজেন বাজেয়াপ্ত করেছেন। কেন বাড়তি অক্সিজেন মজুত ছিল তা জানতে চেয়ে ওই সংস্থাকে শোকজ করেছে ইবি।  

অক্সিজেনের বেআইনি মজুতদারি রুখতে ভবিষ্যতে এমন আরও অভিযান চালানো হবে বলে ইবি সূত্রে খবর।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। রোজই গড়ছে নতুন রেকর্ড। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতর সংখ্যা ১৪ হাজার ২৮১। মৃতের সংখ্যা ৫৯। শোচনীয় এই পরিস্থিতির মধ্যে করোনা চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget