এক্সপ্লোর

হলদিয়ায় মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে গলা কেটে খুন

হলদিয়া: মেয়ের ভালবাসার সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই দশম শ্রেণির ছাত্রকে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে! ঘটনার জেরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়া। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হলদিয়ার চকদ্বীপা এলাকার দশম শ্রেণির ছাত্রকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত। অভিযোগ, ছাত্রটি সেখানে পৌঁছতেই শুরু হয় বেধড়ক মার। বেঁহুশ হয়ে পড়লে ছাত্রের গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ আরও জানতে পেরেছে,খুনের পর  দেহ বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেন অভিযুক্ত । পরে সেখান থেকে দেহ তুলে, ৫০০ মিটার দূরে একটি ঝোপে লুকিয়ে ফেলেন। সেদিন ভোররাতে মেয়েকে পাঁশকুড়ায় এক আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত। বুধবার থেকে ছেলে ঘরে না ফেরায় হলদিয়ার ভবানীপুর থানায় নিখোঁজ ডায়রি করে তার পরিবার। কিন্তু, দু’দিন ধরে ওই ছাত্রের হদিশ পায়নি পুলিশ। মৃতের পরিবারের দাবি, শনিবার দুপুরে আত্মীয়ের মোবাইল থেকে ওই ছাত্রের জামাইবাবুকে ফোন করে পুরো ঘটনা জানায় ছাত্রী। এই খবর পাওয়া মাত্রই বড়বাড়ি গ্রামে যায় পুলিশ। শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই ঝোপ থেকে উদ্ধার হয় ওই ছাত্রর দেহ। এরপরই মেয়ের বাবা ও মাকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের কঠোর শাস্তির দাবিতে হলদিয়ার চকদ্বীপা মোড় ও ব্রজলালচক মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাস অবরোধ ওঠে।

সেরা শিরোনাম

Taratala Godown Disaster : শনিবার বাড়ি ফেরার কথা ছিল, ফিরল নিথর দেহ ! শোকস্তব্ধ মৃত শ্রমিক সুমন কর্মকারের পরিবার
শনিবার বাড়ি ফেরার কথা ছিল, ফিরল নিথর দেহ ! শোকস্তব্ধ মৃত শ্রমিক সুমন কর্মকারের পরিবার
Taratala Building Collapse: তারাতলাকাণ্ডে এখনও কয়েকজন শ্রমিকের খোঁজ মেলেনি, ধ্বংসস্তূপের মধ্য়েই চলছে প্রাণের খোঁজ, “আশা করছি, আরও কিছু মানুষকে পাব..”
তারাতলাকাণ্ডে এখনও কয়েকজন শ্রমিকের খোঁজ মেলেনি, ধ্বংসস্তূপের মধ্য়েই চলছে প্রাণের খোঁজ, “আশা করছি, আরও কিছু মানুষকে পাব..”
Swapan Dasgupta : 'বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং', ঘোষণা অর্থমন্ত্রীর; রাজ্যে একাধিক বিনিয়োগ প্রস্তাব : সূত্র
'বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং', ঘোষণা অর্থমন্ত্রীর; রাজ্যে একাধিক বিনিয়োগ প্রস্তাব : সূত্র
TMC News: সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..

ভিডিও

TMC News: হালিশহরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ
Suvendu Adhikari: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, ঊর্ধ্বসীমাও শিথিল, জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget