এক্সপ্লোর

Cooch Behar:বাড়িতে খাঁচায় বন্দি মানসিক প্রতিবন্ধকতার শিকার নাবালিকা, চিকিৎসার আশ্বাস প্রশাসনের

তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না। বলা ভাল, চিকিৎসা করানোর মতো সঙ্গতি নেই বাবা-মায়ের।মেয়েটির বাবা পেশায় দিনমজুর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  বাড়িতে খাঁচায় বন্দি মানসিক প্রতিবন্ধকতার শিকার নাবালিকা।এমনই আশ্চর্য ঘটনা কোবিহারের মথাভাঙায়।    দুর্ঘটনার আশঙ্কাতেই এমন ব্যবস্থা, দাবি তার বাবা-মায়ের। খবর পেয়ে আজ নাবালিকার পরিবারে গিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,  মেয়ে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। কিছুই বোঝে না।  হুটহাট রাস্তায় বেরিয়ে যায়। ফলে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যায়। বাড়িতেও কখনও কখনও আগুনের কাছে চলে যায়। কিছুই বুঝতে পারে না সে। দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা বাবা-মা  মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে বাড়িতে খাঁচায় বন্দী করে রেখেছিলেন।কাঠ দিয়ে ঘেরা এই খাঁচার মধ্যেই নাবালিকাকে বসিয়ে রাখতেন তার বাবা-মা।   তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না। বলা ভাল, চিকিৎসা করানোর মতো সঙ্গতি নেই বাবা-মায়ের।মেয়েটির বাবা পেশায় দিনমজুর।  জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হতদরিদ্র পরিবারের ওই নাবালিকা। চিকিৎসা করানোর জন্য অনেকবারই স্থানীয় পঞ্চায়েত ও অন্যান্য কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ১৬ বছরের ওই নাবালিকার বাবা-মা। কিন্তু কোনও সুরাহা হয়নি। পরিবারের দাবি, জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার ওই কিশোরী। চিকিৎসার কোনো উপায় না পেয়ে এমনটা করতে বাধ্য হয়েছেন তাঁরা।   অবশেষে ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে।

প্রশাসনের নজরে আসার পর আজ নাবালিকার বাবা-মায়ের কাছে যান প্রশাসনিক আধিকারিকরা। ব্লক মহাকুমা প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এদিন নাবালিকার বাড়িতে যান মাথাভাঙা ২ এর বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিকরা ও ঘোকসাডাঙা থানার পুলিশ। বিডিও মাথাভাঙা ২ উজ্জ্বল সর্দার জানিয়েছেন " খবর পাওয়ার পর আমরা গিয়েছিলাম।  মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এদিন নাবালিকার বাবা-মায়ের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রশাসনের আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেছেন। আজ নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এরপর তার প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হবে। এ ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস নাবালিকার পরিবারকে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget