এক্সপ্লোর

কাল শুরু মাধ্যমিক: প্যাকেটে থাকছে মাইক্রোচিপ, খুললেই বার্তা যাবে সার্ভারে, প্রশ্নপত্র-ফাঁস রুখতে ব্যবস্থা পর্ষদের

কলকাতা: সোমবার থেকে শুরু মাধ্যমিক। প্রশ্নপত্র বাইরে আসা ঠেকাতে, এবার সার্ভার ব্যবহার। প্রশ্ন খুললেই বার্তা পাবে পর্ষদ। পরীক্ষার্থীদের সঙ্গে এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা। পরীক্ষায় হোয়াটসঅ্যাপ মারফত প্রশ্নপত্র বাইরে আসার অভিযোগ উঠেছে অতীতে। এবার তা থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্রের সুরক্ষায় প্রযুক্তির সাহায্য নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার থেকে শুরু মাধ্যমিক। সকাল ১১টা ৪০-এ প্রশ্নপত্রের প্যাকেট খোলার কথা। পৌনে ১২টা নাগাদ প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। ১১টা ৫৫ মিনিটে খাতা বিতরণ। বেলা বারোটা থেকে শুরু পরীক্ষা। এই নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্র খুললেই বার্তা চলে যাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে! সার্ভার ব্যবহারের পাশাপাশি প্রশ্নপত্রের প্যাকেটও স্পেশাল ডিজাইনের। সঙ্গে বিশেষ স্টিকার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষার্থী ছাড়া কারও কাছে প্রশ্ন থাকবে না। (শেষের দিকে আছে) কখন খোলা হল, জানতে পারব। প্রশ্ন বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। এবার আমরা প্রস্তুত। শুধু তাই নয়। এবার কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে ঢুকলে তার পরীক্ষা বাতিল। বাজেয়াপ্ত হবে মোবাইল ফোন। ক্ষক-শিক্ষিকাদেরও মোবাইল ফোন বন্ধ রেখে প্রধান শিক্ষকের কাছে জমা রাখতে হবে। পরীক্ষা শেষে ফেরত মিলবে। কোনও শিক্ষক-শিক্ষিকার হাতে মোবাইল ফোন থাকলে, তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা। কল্যাণময় বলেন, অফিসার-ইন-চার্জ, ভেনু সুপার ভাইজার ছাড় পাবেন। রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে বসছে সিসিটিভি। হবে ভিডিওগ্রাফি। পর্ষদের নির্দেশ, কোনও পরীক্ষার্থী ভাঙচুর করলে, জরিমানা দিতে বাধ্য থাকবে অভিযুক্ত পরীক্ষার্থীর স্কুল। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৯৮। গতবারের চেয়ে প্রায় ৩১ হাজার বেশি। সংখ্যাতত্ত্বে ছাত্রদের টেক্কা ছাত্রীদের। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪০ হাজার। এবার প্রথম অলচিকি হরফে প্রশ্নপত্র হচ্ছে। কন্যাশ্রীর সাফল্যের জেরে ছাত্রীদের এই সংখ্যাবৃদ্ধি বলে মনে করছে পর্ষদ।

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget