এক্সপ্লোর
ঝাড়গ্রামে নাবালিকাকে 'ধর্ষণ', গ্রেফতার প্রতিবেশী জেঠু

ঝাড়গ্রাম: সম্পর্কে পাড়ার জেঠু। সেই জেঠুর বিরুদ্ধেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। নির্যাতিতার পরিবারের দাবি, মা-বাবা চাষের কাজ করতে যাওয়ায় হরিপালের বাসিন্দা বছর তেরোর নাবালিকা বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে প্রতিবেশী ৪২ বছরের ভীম কিস্কু। নির্যাতিতার আট বছরের ভাই ঘরে ঢুকে পড়লে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ায় নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ জানানো হয় সাঁকরাইল থানায়। এরপর রাতেই অভিযুক্ত প্রতিবেশী ভীম কিস্কুকে গ্রেফতার করে পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















