এক্সপ্লোর

প্রতিদিন ৮০ লক্ষের বেশি মানুষকে টিকা দিতে হবে, তবেই আটকানো সম্ভব তৃতীয় ঢেউ

ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের তরফে রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্য়গুলিতে ইতিমধ্যেই ৩৭.০৭ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। 

নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে। তবে আশঙ্কা বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, আগামী অগাস্ট থেকে সেপ্টেম্বরেই মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর তা রুখতে টিকাকরণের ওপরেই জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। 

এ দিকে হিসেব বলছে, দেশে দিন প্রতি প্রায় ৮.৭ লক্ষ মানুষ করোনার টিকা পেলে তবেই তৃতীয় ঢেউ আটকানো সম্ভব। যদিও এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় টিকাকরণের হার অনেক কম বলেই জানা গিয়েছে।

হিসেব বলছে, দেশে করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে ডিসেম্বরের মধ্যে অন্তত ৬০ শতাংশকে টিকার দুটো ডোজ দেওয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ প্রায় ১৩ লক্ষ দেশবাসীকে টিকা দিতে হবে ডিসেম্বরের মধ্যে। 

দেশে টিকারকণ চলছে। তবে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহের কিছুবেশি সময় ধরে দিনে মাত্র ৪০ লক্ষ মানুষ টিকা পাচ্ছেন। যেই সংখ্যাটা প্রয়োজনের তুলনায় প্রায় ৪৬ লক্ষ কম। গত রবিবারই দেশে মাত্র ১.৫ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। যা টার্গেট থেকে ৭.১ লক্ষ দূরে। 

তবে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের তরফে রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্য়গুলিতে ইতিমধ্যেই ৩৭.০৭ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। 

দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ, এমনই দাবি করা হয়েছে আইসিএমআরের তরফে। এখনও পর্যন্ত ১০ রাজ্যে মিলেছে করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট। পাশাপাশি আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধান দাবি করেছিলেন করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট, ডেল্টার থেকে ভয়ানক- এমন প্রমাণও মেলেনি।

১১১ দিন পর দেশে  করোনায় সর্বনিম্ন সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭০৩। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭।  এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫১ হাজার ৮৬৪।

উল্লেখ্য, ৩০ মার্চের পর গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে নেমেছে। সোমবারের হিসেব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৮৫ জন, মৃত্যু হয়েছিল ১৮ জনের। পাশাপাশি একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সক্রিয় রোগীর কমে ৮৩০ জন, বাড়ল সুস্থতার হার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget