এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: মুকুলের না থাকা কোনও ফ্যাক্টর নয়, স্পষ্ট জানালেন পার্থ

কলকাতা: মুকুল রায়কে ছাড়াই এবার পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নামছে তৃণমূল। এই পরিস্থিতিতে মুকুল-পরবর্তী তৃণমূলের প্রথম কোর কমিটির বর্ধিত সভা বুধবার কালীঘাটের বদলে হচ্ছে নজরুল মঞ্চে। মন্ত্রী-বিধায়ক-সাংসদ-জেলার নেতা মিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় সাড়ে তিন হাজার প্রতিনিধি। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এমপি, এমএলএ, জেলা পরিষদের সবাই হাজির থাকবেন। পঞ্চায়েত প্রধান কর্মাধ্যক্ষ, মেয়র, পুর চেয়ারম্যান শাখা সম্মেলনের প্রধানরাও আসছেন। সংখ্যাটা প্রায় সাড়ে তিন হাজার। মমতার বার্তা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্য। একসময় তৃণমূলের সংগঠনের রাশ ছিল মুকুল রায়ের হাতে। ভোট মানেও সেই মুকুল। সামনেই পঞ্চায়েত ভোট। এবার তাঁর না থাকা কি ফ্যাক্টর হবে? তৃণমূলের স্পষ্ট উত্তর না। পার্থ চট্টোপাধ্যায় বলেন, কে কোথায় যাচ্ছে আমরা দেখি না। একজন সৈনিক ছাড়া সবাই যে বলে কোনও গুরুত্ব নেই, এটার কোনও মানে নেই। মাঝে দু’বছর ছিল না, তাতেও তো সভা হয়েছে। তিনি যোগ করেন, এটা একটা টিম গেম। ওয়ান ম্যান শো হতে পারে না। ওটা মমতা পারেন। আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। পর্যবেক্ষকদের একাংশের মতে, মুকুল না হয় নেই। কিন্তু, তাঁর প্রভাবও কি থাকবে না? তৃণমূল পুরনো নজির টেনে দাবি করছে, এমন সম্ভাবনা বিন্দুমাত্র নেই। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, প্রণব মুখোপাধ্যায়ের প্রভাব কংগ্রেসে ছিল না যখন তিনি বাংলা কংগ্রেস তৈরি করেন। সোমেন মিত্রর প্রভাব ছিল না, যখন তিনি যুব কংগ্রেস তৈরি করেন।। পেয়াজ আর পেয়াজি এক করে দিচ্ছেন। এটা ঠিক নয়। মুকুলের প্রসঙ্গ উঠলেই রাজনৈতিক মহলে ওঠে অভিষেকের প্রসঙ্গও। তাঁর ভোটে জিতে আসার প্রসঙ্গ তুলেও এদিন মুকুলকে খোঁচা দিতে ছাড়েননি পার্থ। বলেন, অভিষেক নিজের যোগ্যতা প্রমাণ করেছে। নিজে সাংসদ হয়েছে। মানুষের ভোটে জেতা লোক। অনেকে ভোটে না জিতে নেতা হয়েছিল। এটা খেয়াল রাখতে হবে। তৃণমূল সূত্রের বক্তব্য, গত এক বছরে মুকুলের সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার পর যে ক’টি ভোট হয়েছে তাতে তৃণমূলের ভোট বেড়েছে বই কমেনি। কোচবিহার এবং তলমুক দুই লোকসভা উপনির্বাচনেই ভোট বাড়িয়েছে তৃণমূল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তো বিরোধীদের জমানত জব্দ হয়েছে। মে মাসে সমতল ও পাহাড় মিলিয়ে যে সাতটি পুরসভায় ভোট হয়, তার মধ্যেও চারটিতেই জয়ী হয় তৃণমূল। অগাস্টে সাতটি পুরসভার ভোটে সাতটিতেই জয়ী হয় তৃণমূল। মুকুলের যোগ বিয়োগকে গুরুত্ব দিচ্ছে না সিপিএমও। তবে, বুধবারের কোর কমিটির বর্ধিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুকুলের দলত্যাগ এবং পঞ্চায়েত নিয়ে কী বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget