এক্সপ্লোর

নারায়ণগড়ে হবে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর): প্রতিশ্রুতি মতো নারায়ণগড় থেকে দ্বিতীয় ইনিংসের প্রশাসনিক সভা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন, ৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে তিনশো শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর বার্তা, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথীর মতো সমস্ত প্রকল্প চালু থাকবে। এবার ভোটে বাড়তি নজর ছিল নারায়ণগড়ের দিকে। কারণ, এটি জোটের অন্যতম কাণ্ডারী সূর্যকান্ত মিশ্রের কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই বিধানসভা কেন্দ্র থেকে জিতছিলেন তিনি। এ বার প্রচারে গিয়ে সেই নারায়ণগড়ের মানুষের কাছে তৃণমূলকে জেতানোর জন্য আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সূর্যকান্ত মিশ্রকে হারান, যা চাইবেন তাই দেব। এদিন মমতা বলেন, কথা দিয়েছিলাম ডালের বড়া খেতে আসব, কথা দিয়েছিলাম সভা করতে আসব, সেই মতো এলাম। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃণমূল জিতলে নারায়ণগড়ে কাজ হবে। সেই মতোই সোমবার মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৬৫ কোটি টাকা ব্যয়ে নারায়ণগড়ে তৈরি হবে তিনশো শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতাল। পর্যবেক্ষকদের একাংশের মতে, এ বার ভোটের প্রচারে বিরোধীদের হাতে দুর্নীতি-সহ নানা ইস্যু থাকলেও, নির্বাচনী ফালফলে স্পষ্ট, মমতা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের পক্ষেই মানুষ এ বার রায় দিয়েছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীও উন্নয়নমূলক প্রকল্পেই জোর দিচ্ছেন।  এদিন মমতা বলেন, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথীর মতো কোনও প্রকল্প বন্ধ হবে না। কর্মই ধর্ম, কাজ করলে মানুষ পক্ষে ভোট দেয়। জনগণের বন্ধু-সরকার এমন কিছু করবে না যাতে জনগণের কোনও ক্ষতি হয়। দীর্ঘ বেশ কয়েক বছর পর নারায়ণগড়ে এবার পালাবদল হয়েছে। জোটের অন্যতম মুখ, সূর্যকান্ত মিশ্রকে হারিয়েছেন তৃণমূলের প্রদ্যোৎ‍ ঘোষ। নতুন বিধায়ককেও এ দিন সতর্ক করে দেন মমতা। তাঁকে নির্দেশ দেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাঁদের কথা শুনতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget