এক্সপ্লোর

Murshidabad: টোল আদায়কে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের ফরাক্কায়

স্থানীয় বিধায়কের নেতৃত্বে টোল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তাদের উপরই হামলা চালানোর দাবি করেছে শাসক দল। ইটবৃষ্টির জেরে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: টোল আদায়কে কেন্দ্র করে ধুন্ধুমার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। স্থানীয় বিধায়কের নেতৃত্বে টোল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তাদের উপরই হামলা চালানোর দাবি করেছে শাসক দল। ইটবৃষ্টির জেরে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।

মুহুর্মুহু উড়ে আসছে ইটের টুকরো। এক পক্ষ, অপর পক্ষকে লক্ষ্য করে ছুড়ছে ইট। টোল আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, রবিবার দুপুরে এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ফরাক্কার কেন্দুয়া এলাকা। স্থানীয় বিধায়ক মণিরুল ইসলামের নেতৃত্বে টোল প্লাজার কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টোদিকে টোল কর্মীদের পক্ষ নেওয়া স্থানীয়দের একাংশের বিরুদ্ধেই পাল্টা হামলা চালানোর দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

মণিরুল ইসলাম বলেন, আমার ওপর চড়াও হয়ে হামলা করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন টোল সংগ্রহকারী সংস্থার অফিসে এসে টোল আদায় বন্ধ করার কথা বলেন তৃণমূল বিধায়ক। বেশি টোল ট্যাক্স নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, এরপরই মারমুখী হয়ে ওঠেন বিধায়কের সঙ্গে আসা তৃণমূল কর্মীরা।

এরপরই বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন টোল আদায়কারী সংস্থার কর্ণধার সায়ন বিশ্বাস। তিনি বলেন, ‘বিধায়ক মাসিক ২ লক্ষ টাকা দাবি করেন, তা না দেওয়াতেই লোকজন এনে হামলা বিধায়কের।’ এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে, প্রাক্তন কংগ্রেস বিধায়কের ঘাড়েই দোষ চাপিয়েছেন বর্তমান বিধায়ক। মণিরুল ইসলাম বলেন, ‘আমাকে ট্রাক মালিকরা অভিযোগ করেন বেশি টাকা নেওয়ার, তা জানতেই গেছিলাম, টাকা তোলার অভিযোগ মিথ্যে, প্রাক্তন কংগ্রেস বিধায়কের নির্দেশে হামলা।’

কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন, ‘যারা টোল আদায়ের বরাত পেয়েছে তারাও তৃণমূলের। হামলাকারীরাও তৃণমূলের। শাসক বিধায়ক তোলাবাজি করছেন। এর সঙ্গে কংগ্রেসের যোগ নেই।’   

এদিনের গণ্ডগোলের জেরে উভয় পক্ষের মোট ৫-৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

সেরা শিরোনাম

State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর

ভিডিও

Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget