এক্সপ্লোর

হল না রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বৈঠক, ভোট কবে? জানা গেল না আজও

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে মনোনয়ন পেশের জন্য মিলেছিল অতিরিক্ত একদিন। কিন্তু, তাতে কি আদৌ লাভ হল? সোমবার মনোনয়ন পেশ ঘিরে সেই আগের মতোই জেলায় জেলায় চলল তুমুল অশান্তি। কিন্তু, সোমবারও এটা জানা গেল না পঞ্চায়েত নির্বাচন আদতে হচ্ছে কবে এবং ক’দফায়। সোমবারই পঞ্চায়ত ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পেশ ঘিরে সোমবার জেলায় জেলায় যেভাবে অশান্তি ছড়িয়েছে, সেদিকে নজরদারি করতে ব্যস্ত ছিলেন আধিকারিকরা। ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠক হতে পারে মঙ্গলবার। অর্থাৎ সোমবার মনোনয়ন পেশ পর্ব মিটে গেলেও পঞ্চায়েত ভোট কবে হবে, তা নিয়ে জল্পনা এখনও শেষ হল না। তবে বিধি অনুযায়ী, মনোনয়ন শেষ ও ভোটের শুরুর মধ্যে ন্যূনতম ২১ দিনের ব্যবধান রাখতে হয়। সেক্ষেত্রে ১৪ মে-র আগে ভোট করা সম্ভব নয়। ভোটের নির্ঘণ্ট নিয়ে শনিবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন, গরমে, বর্ষায়, রমজানে ভোট হোক, এমনটা চাই না। প্রয়োজনে একদিনে ভোট হলেও আপত্তি নেই। সূত্রের খবর, কমিশন এক দফায় ভোট চায় না। তাদের আলোচনায় প্রাথমিকভাবে ভোটের দিন হিসেবে উঠে এসেছে ১৪ ও ১৬ মে-র কথা। যদিও, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এদিন জেলায় জেলায় যখন বিরোধী প্রার্থীদের ওপর হামলা হয়েছে, তখন কড়া নিরাপত্তার বেষ্ঠনীতে কমিশনের দফতর কার্যত দুর্গে পরিণত হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এদিন কংগ্রেসের তরফে রাজ্য নির্বাচন কমিশনে যান সাংসদ প্রদীপ ভট্টাচার্য। যদিও, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা হয়নি তাঁর। পরে কংগ্রেসের তরফে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। সেভ ডেমোক্র্যাসি সংগঠনের সদস্যরা কমিশনে ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও বাধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget