এক্সপ্লোর

পৃথক গোর্খাল্যান্ডের দাবি খতিয়ে দেখতে কমিটি নিয়োগ নয়, জানিয়ে দিল কেন্দ্র, পাহাড়ে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়ল ৪ আগস্ট পর্যন্ত

নয়াদিল্লি: দার্জিলিঙে পৃথক গোর্খাল্যান্ডের দাবি খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের কোনও প্রস্তাব নেই বলে জানিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেন, গোর্খা, আদিবাসী ও অন্যদের দাবির ভাল-মন্দ বিচার করে দেখতে কমিটি নিয়োগের কথা ভাবা হচ্ছে না। ১২ জুন থেকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) ডাকা অনির্দিষ্টকালের বনধে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। জিজেএমের আন্দোলনে হিংসা, সরকারি সম্পত্তির ওপর হামলা, ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে জানিয়ে দেন, সংবিধান অনুসারে আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকারের। এদিকে পাহাড়ে ইন্টারনেট পরিষেবায় বহাল নিষেধাজ্ঞার মেয়াদ ৪ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। গোর্খাল্যান্ডের দাবিতে গত ৪১ দিনের আন্দোলন মোকাবিলা, হিংসা অশান্তি ছড়িয়ে পড়া রুখে দেওয়ার কথা বলে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। প্রথম সেখানে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি হয় গত ১৮ জুন। ফের তার মেয়াদ বাড়ল আজ। গতকালই পাহাড়ের স্কুলগুলির শিক্ষকরা জেলা শাসকের কাছে ইন্টারনেট পরিষেবা ফের চালু করার দাবি করেছিলেন। দার্জিলিং টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলাশাসকের সঙ্গে দেখা করে জানান, ইন্টারনেট পরিষেবা সচল না থাকার ফলে ক্লাস নাইনের পড়ুয়ারা বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ করতে পারছে না। গতকাল ইন্টারনেট পরিষেবা ফেরানোর দাবিতে মিছিল করেন শিক্ষকরা। কিন্তু পাহাড়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাকচ করে দেওয়া হয় সেই দাবি। তাঁদের জানিয়ে দেওয়া হয়, পড়ুয়াদের শিলিগুড়ি গিয়ে ফর্ম পূরণ করার বিশেষ ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget