এক্সপ্লোর

কথা মুকুল-কৈলাশের সঙ্গে, টিকিট না পেয়ে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী হচ্ছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু? জল্পনা

উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়ায় উপনির্বাচনের আগে তৃণমূলে ভাঙনের জল্পনা। এই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে সাক্ষাৎ মুকুল রায় এবং কৈলাস বিজয়বৰ্গীয়র। ২৯ জানুয়ারি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে তৃণমূলে ভাঙনের জল্পনা। কারণ দলের একাংশের প্রতি নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর ক্ষোভের সুর। তিনি বলেন, সভা হচ্ছে আমাকে ডাকছে না। এটা আমার অপমান। আমার স্বামীর জীবনের প্রতি অপমান। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে, তৃণমূলের ঘর ভেঙেই তৃণমূলকে টক্কর দিতে চাইছে তারা। গত সেপ্টেম্বর মাসেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, তৃণমূলের যারা বিক্ষুব্ধ বা প্রথম দিকের কর্মী। যারা ক্ষমতায় এনেছিলেন, এখন চুপচাপ বসে আছেন, তাদের পার্টিতে সামিল করার চেষ্টা করছি। ইতিমধ্যে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। যদিও, এই সাক্ষাৎকে নেহাত সৌজন্যমূলক বলে দাবি করেছেন মঞ্জু বসু। তবে বিজেপিতে যোগদান নিয়ে নিয়ে তিনি হ্যাঁ যেমন বলেননি, তেমন না-ও বলেননি। এই প্রশ্নে প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, এখনই আপনাদের বলব না। ভবিষ্যৎ বলবে। জল্পনা জিইয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়ও। দিলীপ ঘোষের দাবি, পাকা কথা হয়নি। হলে জানতে পারবেন। মুকুল রায় বলেন, রাজ্যের সব বিধায়ক সাংসদই আসতে মুখিয়ে। অপেক্ষা করুন। সূত্রের দাবি, মুকুলের সঙ্গে মঞ্জু বসুর সাক্ষাতের খবর চাউড় হতেই তাঁর মানভঞ্জনের চেষ্টা শুরু হয়েছে। প্রকাশ্যে অবশ্য তৃণমূল নেতৃত্বের গলায় অন্য সুর। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ও যদি বিজেপিতে জয়েন করে ভুল হবে রাজনৈতিকভাবে। মঞ্জু বসু প্রয়াত তৃণমূল নেতা বিকাশ বসুর স্ত্রী। ২০০০ সালের ২ এপ্রিল খুন হন নোয়াপাড়ার তৃণমূল কাউন্সিলর বিকাশ বসু। যে খুনের সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত বলে অভিযোগ ওঠে। সিপিএম নেতা গৌতম দেবের অভিযোগ, অর্জুন সিংহ বিকাশ বসুকে খুন করেছিল। তিনি যোগ করেন, ওর স্ত্রী মঞ্জু বিজেপিতে গেলে ভুল করবে। বিকাশ বসুর মৃত্যুর পর নোয়াপাড়া কেন্দ্র থেকে তাঁর স্ত্রী মঞ্জু বসুকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০১ এবং ২০১১ সালে বিধায়ক হন মঞ্জু। কিন্তু, ২০১৬ সালে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষের কাছে ১ হাজার ৯৫ ভোটে হেরে যান তিনি। মধুসূদন ঘোষের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা হয়েছে। কিন্তু, মঞ্জু বসুর বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়েছেন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের ঘনিষ্ঠ সুনীল সিংহ। এই প্রেক্ষিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর ক্ষোভকে কাজে লাগিয়ে কি তাঁকেই তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামাবে বিজেপি? উত্তরটা মিলবে আগামী দিনই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget