এক্সপ্লোর

North 24 Pargana: উত্তর ২৪ পরগনা জেলায় পৌর প্রশাসনেও রদবদল, সরানো হল রথীন ঘোষকে

মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক পদ থেকে সরানো হলো খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। তাঁর জায়গায় পুর প্রশাসনের নিমাই ঘোষ হলেন নতুন পৌর প্রশাসক। হাবরা পৌরসভার প্রশাসনিক পদ থেকে সরানো হল নিলিমেশ দাসকে।

সমীরণ পাল, মধ্য়মগ্রাম: সংগঠনের রদবদলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় পুর প্রশাসকের পদে রদবদল ঘটানো হলো। মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক পদ থেকে সরানো হলো খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। তাঁর জায়গায় পুর প্রশাসনের নিমাই ঘোষ হলেন নতুন পৌর প্রশাসক। হাবরা পৌরসভার প্রশাসনিক পদ থেকে সরানো হল নিলিমেশ দাসকে। সরিয়ে দেওয়া হল গোবরডাঙ্গা পৌরসভার প্রশাসক সুভাষ দত্তকে। অশোকনগর কল্যাণগড় পৌরসভা প্রশাসক প্রবোধ সরকারকেও সরানো হলো । ভাটপাড়া পৌরসভার নতুন প্রশাসক হলেন গোপাল রাউত। দমদম পুরসভার নতুন পুর প্রশাসক হলেন বরুণ নট্ট । উত্তর দমদম পৌরসভার পৌর প্রশাসক হলেন বিধান বিশ্বাস। সরানো হল নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক কে।

এদিকে তৃণমূলে নতুন নিয়ম জারি হয়েছে সম্প্রতি। তৃণমূল কংগ্রেসে এবার এক ব্যক্তি, এক পদ। ৬ মন্ত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। একাধিক জেলা সভাপতি বদল করা হয়েছে। একই জেলাকে সাংগঠনিক ভাগে ভাগ করা হয়েছে। বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের পরই, দলে এক ব্যক্তি, এক পদ কার্যকরের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফর্মুলা অনুযায়ী মন্ত্রীদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান মলয় ঘটক, পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ, পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, হাওড়া সদরের তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, হাওড়া গ্রামীণের জেলা সভাপতি পুলক রায়কে সরাল দল। নদিয়া জেলা তৃণমূলের সভাপতি পদে মহুয়া মৈত্র ও মালদার জেলা সভাপতি মৌসম নুরকেও অব্যাহতি দিল তৃণমূল কংগ্রেস। 

সংগঠনে শুধু মন্ত্রীদের অব্যাহতি দেওয়াই নয়, লোকসভা ভোট ও পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার জেলা সভাপতি বদল করল তৃণমূল। তৃণমূলের সাংগঠনিক পদে রদবদলের পাশাপাশি, একই জেলাকে সাংগঠনিকভাবে ভাবে ভাগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনাকে দমদম-ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট ও বনগাঁ সাংগঠনিক জেলা, মুর্শিদাবাদকে বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা, দক্ষিণ ২৪ পরগনাকে ডায়মন্ডহারবার-যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলা এবং পূর্ব মেদিনীপুরকে কাঁথি ও তমলুকে ভাগ করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget