এক্সপ্লোর

North 24 parganas: বসিরহাটে রঘুনাথপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি চালাল দুষ্কৃতীরা

বসিরহাটের টাকী রোডের রঘুনাথপুর এলাকায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যবসায়ী কলকাতায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সমীরণ পাল, বসিরহাট: বসিরহাটে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি। ব্যবসায়ীর নাম সীতারাম সাহা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের টাকী রোডের রঘুনাথপুর এলাকায়। মাটিয়া থানার অন্তর্গত এই এলাকায় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যবসায়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। 

টাকী রোডের রঘুনাথপুরে একটি গাড়ির পার্সের দোকান রয়েছে সীতারামের। সূত্রের খবর, সেই দোকান বন্ধ করেই বাড়ি ফিরছিলেন সেই ব্যবসায়ী। সেই সময়ই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই ব্যবসায়ীর থেকে। সেই সময় সীতারামের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় দুস্কৃতিদের। এরপরই টাকা না মেলায় সীতারামের দিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

এরপরই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে শারীরিক পরিস্থিতি বিবেচনা করে কলকাতায় নিয়ে আসা হয় সীতারামকে। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

এদিকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সীতারামের বাড়ির লোকও আতঙ্কে ভুগছেন। তবে এই ঘটনায়  এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এমনকী সেই সময় এলাকায় কোথাও কোনও সিসিটিভি রয়েছে কিনা, বা থাকলেও সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ। 

এর আগে মালদা ও রতুয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী। রতুয়ায় মোটরবাইকে বাড়ি ফেরার পথে পেশায় ট্রাক্টর ব্যবসায়ী ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন লাল মোহাম্মদ। সেই সময় হঠাৎই কাহালা এলাকায় কে বা কারা পেছন থেকে এসে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

বসিরহাটে এবার ফের ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ উঠল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget