এক্সপ্লোর

North 24 Parganas:  ভাটপাড়ায় অর্জুন সিংহ ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূল

সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূল।

টুকরো টুকরো হয়ে মেঝেয় ছড়িয়ে রয়েছে বেসিনের ভাঙা অংশ। ভেঙে দেওয়া হয়েছে কংক্রিটের জাফরি। মোটরবাইকের হেডলাইট গায়েব। ভেঙে দেওয়া হয়েছে ইন্ডিকেটর।

ডাঁই হয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের ভাঙা চেয়ার।  বেঁকে গিয়েছে বাথরুমের ফাইবারের দরজা। ঘর জুড়ে যেন তাণ্ডবের চিহ্ন। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার মাদ্রালে এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

বিজেপি জগদ্দল দু নম্বর মণ্ডলের সহ সভাপতি গৌরাঙ্গ সরকার বলেন, এই যে এখানে আয়ুর্বেদিক কলেজের ডাক্তারবাবুরা ভাড়া থাকেন, ওদেরকে মেরেছে। বেসিন ভেঙে দিয়েছে। রান্নাঘরের খাবার-টাবার ছুড়ে ফেলে দিয়েছে। মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে ওই তৃণমূলের গুন্ডারা।

স্থানীয় সূত্রে খবর, যে বিজেপি নেতার বাড়িতে হামলা হয়েছে এলাকায় বিজেপি সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বিজেপি নেতার অভিযোগ, সোমবার রাতে ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতী দল তাঁর বাড়িতে হামলা চালায়। 

গৌরাঙ্গ সরকার বলেন, ২ তারিখ ভাঙচুর হয়েছে। ৫ তারিখ ভাঙচুর হয়েছে। এক তারিখে বম্বিং হয়েছে। গতকাল আমার বাইক ভেঙেছে। দোতলার উঠে বাথরুমের দরজা ভেঙেছে। মানিব্যাগে ৩৫ হাজার টাকা ছিল। সেগুলো নিয়ে চলে গিয়েছে। কারণটা আমি বিজেপি করি। বলছে, তোর বিজেপি করা দেখাচ্ছি।

পাল্টা ভাটপাড়া পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটর দেবপ্রসাদ সরকার বলেন, বিজেপির ৩টে গ্রুপ আছে এখানে। হয়তো তারই ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি।

অশান্তি এড়াতে মাদ্রালে বিজেপি নেতার বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balurghat: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
Falta Repoll Result 2026: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ?
ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."
KMC Bulldozer Mission:
"..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget