এক্সপ্লোর

এবার ব্যারাকপুরে 'ভূতের' তাণ্ডব, আতঙ্কে বাড়িছাড়া গৃহকর্তা, নেপথ্যে প্রোমোটার-চক্র?

উত্তর ২৪ পরগনা: হুমকি, শাসানির পর কি এবার ‘ভূতের ভয় দেখানো’কে নয়া কৌশল হিসেবে ব্যবহার করছে প্রোমোটারদের একাংশ? ক’দিন আগে এই প্রশ্ন তুলে দিয়েছিল বসিরহাটের সাধুবাড়ি। বাসিন্দারা দাবি করেছিলেন, রাত হলেই নাকি ওই বাড়িতে ভুতুড়ে আওয়াজ শোনা যায়! এবার সেই অভিযোগকে জোরাল করল ব্যারাকপুরের  চক্রবর্তী পরিবারের বাড়ি! তবে আওয়াজ নয়। এখানে রহস্যের কেন্দ্রে আগুন! আতঙ্কে বাড়িছাড়া সস্ত্রীক গৃহকর্তা! এবার ব্যারাকপুরে 'ভূতের' তাণ্ডব, আতঙ্কে বাড়িছাড়া গৃহকর্তা, নেপথ্যে প্রোমোটার-চক্র? ১৯৮২ সাল থেকে নগেন্দ্রনাথ বাগচি রোডের বাসিন্দা চক্রবর্তী পরিবার। গৃহকর্তা আগে পুলিশে চাকরি করতেন। তাঁর সঙ্গে বাড়িতে থাকেন স্ত্রী ও ছেলে। পরিবারের দাবি, কয়েকদিন আগে বাড়ির সুইচ বোর্ডের ফিউজ পাল্টানো হয়। তারপর থেকে মাঝেমধ্যেই বিভিন্ন ঘরের সুইচ বোর্ড থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। বাড়ির বাসিন্দা তথা গৃহকর্তার ছেলে সুবীর চক্রবর্তী বলেন, মঙ্গলবার দমকল আসে। বিদ্যুৎ কর্মীরা আসে। মেইন সুইচ অফ করে দেয়। ওইদিনই ফের সুইচ বোর্ড থেকে আগুন। তারপর তার খুলে দেওয়া হল। তারপরও আগুন জ্বলছে। এবার ব্যারাকপুরে 'ভূতের' তাণ্ডব, আতঙ্কে বাড়িছাড়া গৃহকর্তা, নেপথ্যে প্রোমোটার-চক্র? একেই পাড়ার অনেকে বলছেন ভূতুড়ে ঘটনা! এই বাড়ির নাম হয়ে গিয়েছে ভূতের বাড়ি! প্রতিদিনই সেখানে ভিড় করছেন বহু মানুষ। আতঙ্কে ভিটে ছেড়ে, স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়েছেন গৃহকর্তা! এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর ছেলে।  সুবীরবাবু বলেন, বুধবার এক অচেনা ব্যক্তি আসেন। বলল, সবাই তো চলে গিয়েছে, বিক্রি করে দিন। কত দাম চান বলুন? প্রশ্ন উঠছে, এই দাবি যদি সত্যি হয়, তাহলে কি গোটাটাই পরিকল্পিত? উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িটিকে ‘ভূতের বাড়ির‘ তকমা লাগানোর চেষ্টা? এবার ব্যারাকপুরে 'ভূতের' তাণ্ডব, আতঙ্কে বাড়িছাড়া গৃহকর্তা, নেপথ্যে প্রোমোটার-চক্র? বসিরহাটের সাধুবাড়ির মতো এখানেও কি ঘটনার নেপথ্যে প্রোমোটার চক্র? এই সব সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না চক্রবর্তী পরিবার। সুবীরবাবু বলেন, মাসখানেক আগে সংস্কার চলাকালীন, এক ব্যক্তি বলেন, বিক্রি হবে। অসাধু প্রোমোটার চক্র থাকতে পারে। যদিও আগুন-রহস্যের নেপথ্যে প্রোমোটার চক্রের হাত থাকার সম্ভাবনা নেই বলে মনে করেন স্থানীয় উপ পুরপ্রধান। অনেকেরই প্রশ্ন, তাহলে বারবার কেন এভাবে সুইচ বোর্ডে আগুন?  রহস্যভেদে তিনটি সুইচ বোর্ড পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে বিদ্যুৎ দফতর, দমকল ও পুলিশ। বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন বাড়ি আগলে বসে গৃহকর্তার ছেলে। সঙ্গী অজানা আতঙ্ক আর একরাশ উৎকণ্ঠা....

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget