এক্সপ্লোর

ব্যাঙ্কের পেনশন তোলার লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু দুই বৃদ্ধের

দক্ষিণ ২৪ পরগনা/উত্তর ২৪ পরগনা: পেনশন তুলতে গিয়ে প্রাণটাই গেল। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে, দুই ২৪ পরগনায় দুই বৃদ্ধের মৃত্যু। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বিঁধলেন মোদী সরকারকে।

জীবনভর একটু একটু করে জমিয়ে পেনশন। অবসর জীবনে যা সবচেয়ে বড় ভরসা। সেই পেনশন তুলতে গিয়েই থেমে গেল জীবন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও হাতে এল না টাকা। জীবনের হাত ধরল মৃত্যু।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বদেব নস্কর, শুক্রবার সকাল সকাল স্থানীয় রাষ্ট্রায়াত্ত একটি ব্যাঙ্কের শাখায় গিয়ে লাইন দেন। যথারীতি লম্বা লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানানো হয়।

উত্তর ২৪ পরগনার মছলন্দপুরেও একই মর্মান্তিক ছবি। বছর ৭৯’র রবীন মুখোপাধ্যায় স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ লাইন দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে।

পেনশন তুলতে গিয়ে লাইনে অসুস্থ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মোদী সরকারের দিকে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। ট্যুইটারে লিখেছেন, এখনও পর্যন্ত ৮২ জন মারা গিয়েছেন। মোদীবাবুর জন্য আর ক’জনকে প্রাণ দিতে হবে?

এমন চরম পরিণতি না হলেও, পেনশন তুলতে, ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হাওড়ার ঘুসুড়ির বাসিন্দা রামকুমার পাখিরাও।

নোট বাতিলের ধাক্কায় এখন বেশ টেনশনে পেনশনভোগীরা। অনেকে ব্যাঙ্ক থেকে টাকা পেয়েছেন। কিন্তু, বেশরভাগটাই ২ হাজারের নোট। সে সব কী ভাবে ভাঙাবেন তা নিয়ে ঘোর দুশ্চিন্তা। তাই সকাল থেকেই এটিএমে-এটিএমে। যদি পাঁচশো-একশো মেলে। মাসের এক তারিখ যা, দুয়েও তা। একে, টাকা তুলতে নাভিশ্বাস। দুয়ে টাকা না পেয়ে দীর্ঘশ্বাস...কবে পাল্টাবে ছবিটা?

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget