এক্সপ্লোর

কলেজের স্টাফরুমে ঢুকে অধ্যাপকের মাথায় ‘রিভলভার’ ঠেকিয়ে হুমকি!

নদিয়া: শিক্ষকদের সম্মান করতে হবে। তৃণমূলের ছাত্র সংগঠনের প্রকাশ্য সমাবেশ থেকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‍‍অথচ তার তিন দিনের মধ্যে একেবারে কলেজের স্টাফরুমে ঢুকে, মাথায় রিভালভার ঠেকিয়ে অধ্যাপককে হুমকি ও মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর কলেজ। এখানেই শেষ নয়, অধ্যক্ষ  চন্দ্রিমা ভট্টাচার্যকেও প্রাণনাশের হুমকির দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন অধ্যক্ষ। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। কলেজের স্টাফরুমে বসেছিলেন গণিতের অধ্যাপক অমরজিৎ কুণ্ড। অভিযোগ, হঠাৎই চড়াও হয় ১৫-২০ জন বহিরাগত। কলেজ পরিচালন সমিতির ভোটে যাতে না দাঁড়াই, মাথায় রিভলভার ঠেকিয়ে হুমকি দেওয়া হয়। এরপর অধ্যাপককে সবার সামনে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, অধ্যাপককে হুমকি-মারধরের পর বহিরাগতদের শাসানির মুখে পড়েন অধ্যক্ষও। তাঁর অভিযোগ, পুলিশ থাকলেও তারা কলেজে ঢোকেনি। বুধবার কলেজের পরিচালন সমিতির ভোটে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে দাঁড়ানোর কথা অমরজিৎ কুণ্ডুর। এর আগে ১৯ তারিখে অমরজিৎ-সহ ২ অধ্যাপককে মারধরের অভিযোগ ওঠে। তারপর এই ঘটনা। আতঙ্কে ভুগছেন শান্তিপুর কলেজের অধ্যাপকরা।প্রশ্ন উঠছে, কলেজের গেটে পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে ঢুকল বহিরাগতরা? কয়েকদিন আগে জয়পুরিয়া কলেজে সান্ধ্য বিভাগের ইনচার্জ ও কেশপুর কলেজের শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এবার শান্তিপুর কলেজের অধ্যাপককে মাথায় রিভলভাল ঠেকিয়ে হুমকির অভিযোগ। কিন্তু, কেন এভাবে বারবার আক্রান্ত হতে হবে শিক্ষকদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget