এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট কবে, স্থির হল না বুধবারও

কলকাতা: বুধবারও পরিস্কার হল না, পঞ্চায়েত ভোট কবে হবে, কিংবা ক’দফায় হবে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েত দফতরের ওএসডি সৌরভ দাস। কিন্তু, কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর বুধবার ফের কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত তা হয়ইনি! ফলে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট জানা যায়নি এদিনও! তবে কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের পর রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের দাবি, মঙ্গলবার ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মতানৈক্য তৈরি হয়। সূত্রের দাবি, রাজ্য সরকার চায়, রমজানের আগে ভোট শেষ করতে। সেক্ষেত্রে একদফায় ভোট করতেও তাদের আপত্তি নেই। আর কমিশন চায় তিন দফায় ভোট করতে। না হলে অন্তত দু’দফায়। নবান্নের কাছে কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, পঞ্চায়েত ভোট যদি এক দফায় করানো হয়, তাহলে কত পুলিশ বাহিনী দিতে পারবে রাজ্য সরকার? সূত্রের খবর, বুধবার কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী, ৪৬ হাজার সশস্ত্র পুলিশ এবং ১২ হাজার লাঠিধারী, মোট ৫৮ হাজার পুলিশ দেওয়া যেতে পারে ভোটের দিন। কিন্তু, কমিশন সূত্রের খবর, যেখানে রাজ্যে মোট বুথের সংখ্যাই ৫৮ হাজার ৪৬৭, সেখানে ৫৮ হাজার পুলিশ দিয়ে কীভাবে রমজানের আগে একদফায় ভোট করানো সম্ভব? ওয়কিবহাল মহলের মতে, এরফলে তো প্রত্যেক বুথে পর্যাপ্ত নিরাপত্তাই তো মিলবে না! অন্যদিকে, এদিন রমজানের আগে ভোট প্রক্রিয়া মিটিয়ে ফেলতে কমিশনের কাছে গিয়ে দাবি জানায় একাধিক সংখ্যালঘু সংগঠন। নবান্ন এবং বাম উভয়েই চাইছে রমজান মাসের কথা মাথায় রেখে ভোটের নির্ঘণ্ট স্থির করা হোক। সবমিলিয়ে পঞ্চায়েত নির্ঘণ্ট নিয়ে ধন্দ কাটল না এখনও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget