এক্সপ্লোর

পঞ্চায়েত মনোনয়ন: হাইকোর্টে যেতে বাম-বিজেপিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ও নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট থেকে পঞ্চায়েত মামলা আবার ফিরল কলকাতা হাইকোর্টে। বিজেপি-সিপিএমকে হাইকোর্টে যেতে নির্দেশ দিলেন বিচারপতিরা। সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উস্মাপ্রকাশ করল সর্বোচ্চ আদালত। সোমবার রাতে মনোনয়নের সময়সীমা বাড়িয়েও মঙ্গলবার সকালে সেই বিজ্ঞপ্তি ফিরিয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। অন্যদিকে, জটিলতা না কাটা পর্যন্ত ভোট প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সিপিএম। বুধবার দু’টি মামলাই শুনানির জন্য ওঠে বিচারপতি আর কে অগ্রবাল এবং বিচারপতি অভয়মনোহর সাপ্রের বেঞ্চে। বিজেপির মামলার প্রেক্ষিতে তাদের আইনজীবী পি এস পটওয়ালিয়া শুরুতেই সওয়াল করেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মানা হচ্ছে না। মনোনয়নের সময়সীমা বাড়িয়েও তা প্রত্যাহার করা হয়েছে। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন দেখিয়ে তিনি বলেন, দেখুন কীভাবে রাজ্য নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী অমরেন্দ্র শরণ তাঁর সওয়ালে বলেন, হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যে বিচারাধীন। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী দুষ্মন্ত দাভেও সঙ্গে সঙ্গে বলেন, আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করছি। একথা শুনে বিচারপতিরা কিছুটা উস্মার সুরে বলেন, কীভাবে কাজ করছেন, সে তো দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে, মামলাকারীর আইনজীবী ১১ এপ্রিল দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি সংবাদের ক্লিপিং আমাদের সামনে পেশ করেছে, যাতে বলা হয়েছে কীভাবে ১০ এপ্রিল সিদ্ধান্ত বদল হয়েছে। বিষয়টি যেহেতু হাইকোর্টে বিবেচনাধীন তাই সব পক্ষ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গিয়ে যাবতীয় বিষয়গুলি জানাক। কমিশনের বিজ্ঞপ্তি বাতিল নিয়ে বিজেপি কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে, তার প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে সওয়াল করেন, বিজেপি তথ্যগোপন করেছে। একই ধরণের মামলা তারা সুপ্রিম কোর্টে করেছে। একই মামলা দু’জায়গায় করা যায় না। তাই হাইকোর্ট কমিশনের বিজ্ঞপ্তিতে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তা প্রত্যাহার করা হোক। বিজেপির কোনও প্রতিনিধি আদালতে না থাকায় বিচারপতি সুব্রত তালুকদার উস্মা প্রকাশ করেন। এরপর তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজের আবেদনপত্র জমা দিতে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget