এক্সপ্লোর

Kanksa : কাঁকসার শ্যামরূপা মন্দিরে যাওয়ার রাস্তার কঙ্কালসার দশা, সারাইয়ের আশ্বাস বিধায়কের

পাকা রাস্তা থেকে বিভিন্ন গ্রাম হয়ে শ্যামরূপা মন্দিরে যেতে গেলে যে রাস্তা পড়ে, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কঙ্কালসার দশায় বেশ অসুবিধায় পড়তে হচ্ছে দর্শনার্থীদের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : একদিকে করোনা সংক্রমণের আশঙ্কা। অন্যদিকে টানা বিধিনিষেধ। স্বাভাবিকভাবে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের পর্যটন স্থানগুলি। সংক্রমণের হার কিছুটা কমায় ধীরে ধীরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মন্দিরের দরজা। করোনাবিধি মেনে যাতে পূণ্যার্থীরা ঈশ্বরের দর্শন করতে পারেন। তেমনই কাঁকসার গড়জঙ্গলের শ্যামরূপা মন্দির। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে। কিন্তু মন্দিরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাস্তার বেহাল অবস্থা। পাকা রাস্তা থেকে বিভিন্ন গ্রাম হয়ে শ্যামরূপা মন্দিরে যেতে গেলে যে রাস্তা পড়ে, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কঙ্কালসার দশায় বেশ অসুবিধায় পড়তে হচ্ছে দর্শনার্থীদের। তাই রাস্তা সংস্কারের দাবি চেয়ে এলাকার বিধায়কের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

প্রায় তিনশো বছরের পুরনো লক্ষণ সেনের আমলের এই মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়। আর রোজ এই বেহাল রাস্তা দিয়ে যেতে গিয়ে সমস্যাতেও পড়তে হচ্ছে দর্শনার্থীদের। মন্দিরে পৌঁছনোর ৫ কিলোমিটার রাস্তা বর্ষাকালে কার্যত পুকুরে পরিণত হয় বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুর্গাপুর পূর্বের বর্তমান বিধায়ক প্রদীপ মজুমদারের কাছে তাঁরা রাস্তা সারাইয়ের আর্জি জানিয়েছেন। ২০১৬ সালে নির্বাচনে পরাজিত হয়েও মন্দিরে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। সেই সময়ে আশ্বাসও দিয়েছিলেন যে, ২০২১-এর নির্বাচনে যদি তিনি বিধায়ক হয়ে ফেরেন তাহলে রাস্তা সংস্কারের কাজ করবেন। জরাজীর্ণ রাস্তাকে ফের সারাইয়ের ব্যবস্থা করবেন। 

কাঁকসা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে, ২০২১ বিধানসভা নির্বাচনে জিতে প্রদীপ মজুমদার বিধায়ক হওয়ার পরই জরাজীর্ণ এই রাস্তাকে ফের সারিয়ে তোলার কাজ চালাচ্ছে তারা। শুধু তাই নয়, তাদের দাবি, বিধায়কের চেষ্টাতেই মন্দিরে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থাও হয়েছে। পাশাপাশি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের হাত ধরে সেখানে মাথার উপর শেড এবং বসার জায়গারও ব্যবস্থা হয়েছে। বিধায়ক প্রদীপ মজুমদারের কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তা সারাইয়ের দাবি নিয়ে গেলে তিনি আশ্বাসও দিয়েছেন। বিধায়কের আশ্বাসে খুশি এলাকাবাসী। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ওই রাস্তার কিছুটা বন দফতরের অধীনও বটে। তাই রাস্তা সারাইয়ের কাজে বন দফতরের সঙ্গেও আলোচনা করা প্রয়োজন। তিনিও আশ্বাস দিয়েছেন যে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই রাস্তা সারাইয়ের কাজ চালু হবে বলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget