এক্সপ্লোর

পিজি নার্সিংহোমকাণ্ড: আত্মহত্যায় প্ররোচনা ধারায় মামলা রুজু, ৩ মালিক-সহ ধৃত ৪

বর্ধমান: নবান্নের কড়া অবস্থানের পর তৎপর বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। অতিরিক্ত বিলের জেরে রোগীর বাবার আত্মহত্যার অভিযোগে, গ্রেফতার বর্ধমানের পি জি নার্সিংহোমের ৩ মালিক-সহ ৪ জন। ধৃতদের মধ্যে রয়েছেন- শেখ জয়নাল আবেদিন, মুন্সি মহম্মদ হাসিবুল কবীর, আব্দুল খতিপ নামে নার্সিংহোমের ৩ মালিক এবং সৌভিক সাঁতরা নামে এক নার্সিংহোম কর্মী। রবিবার, বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় কোনার নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ৪ জনের বিরুদ্ধে, আত্মহত্যায় প্ররোচনা ও জোর করে টাকা আদায়ের ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি, এক্ষেত্রে এইসব ধারা প্রযোজ্য নয়। কারণ, পরিষেবা দিয়ে টাকা নেওয়া এক্সটরশান নয়। গ্রেফতারির আগে নার্সিংহোমের এক মালিকও সব অভিযোগ অস্বীকার করেন। এদিন আদালতে তোলা হলে হাসপাতালের ৩ কর্মীকে ২দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দশ দেন বিচারক। ধৃত নার্সিংহোম কর্মীর ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। ১৭ ফেব্রুয়ারি, বীরভূমের রামপুরহাট হাসপাতালে সন্তান প্রসব করেন ঝাড়খণ্ডের মলুটির বাসিন্দা চুমকি লেট। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার জন্য সরকারি প্রকল্পে বিনামূল্যে অ্যাম্বুল্যান্সও দেওয়া হয় বলে দাবি রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষের। কিন্তু, ভুল করে এক বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকের কাছে চলে যায় রোগীর পরিবার। বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকের পরামর্শে মেয়েকে বর্ধমানের পিজি নার্সিংহোমে নিয়ে যান তপন লেট। অভিযোগ, কয়েকদিনের মধ্যে ৪২ হাজার টাকা বিল করে নার্সিংহোম। টাকা জোগাড় করতে না পেরে তপন লেট আত্মঘাতী হন বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরকে রিপোর্ট পাঠিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর পাশাপাশি অ্যাম্বুল্যান্স চালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, বর্ধমান মেডিক্যাল কলেজে রেফারের পরও কেন পিজি নার্সিংহোমে নিয়ে গেলেন অ্যাম্বুল্যান্স চালক? পুলিশ সূত্রে দাবি, এর নেপথ্যে রয়েছে একটি চক্র। যেখানে মূলত টার্গেট করা হয় হতদরিদ্র রোগীর পরিবারকে। তাদের ভুল বুঝিয়ে এই ধরনের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তার পরিবর্তে কমিশন পান অ্যাম্বুল্যান্স চালক। পিজি নার্সিংহোমের ক্ষেত্রেও এমনটা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget