এক্সপ্লোর

নিউ ব্যারাকপুরে থানায় ‘গুলি’ তৃণমূলের, যাদবপুরে শাসক-বিরোধী সংঘর্ষে জখম পুলিশ

কলকাতা: ভোটের ফল ঘোষণার পরই আবার শাসকের হাতে আক্রান্ত পুলিশ। সিপিএম নেতার বাড়িতে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ায় থানায় তাণ্ডব এবং থানা চত্বরে গুলি চালানোর অভিযোগ। ধৃত এগারো জনের তিন দিনের জেল হেফাজত। যাদবপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চসায়রেও সিপিএম-তৃণমূল সংঘর্ষের মাঝে পড়ে জখম তিন পুলিশকর্মী। শাসকের পুলিশ-শাসন অব্যাহত। এবার নিউ ব্যারাকপুরে থানায় ঢুকে তাণ্ডব, থানা চত্বরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত অবশ্য সিপিএমের ওপর হামলা ঘিরে। ভোটের ফল প্রকাশের পরই রাতে নিউ ব্যারাকপুরের মাসুন্দা চণ্ডীতলায় সিপিএমের অঞ্চল কমিটির সদস্য মানিক দত্তগুপ্তর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। লাঠিচার্জ করে তাঁরা তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশের এই সক্রিয়তা দেখেই তৃণমূল সমর্থকরা আরও খেপে যায়। অভিযোগ, তারা সদলবলে নিউ ব্যারাকপুর থানায় চড়াও হয়। তারপর শুরু হয় তাণ্ডব। থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। ইটের ঘায়ে জখম হন থানার ওসি রাজু মুখোপাধ্যায় এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল বাগ এবং দু’জন সিভিক ভলান্টিয়ার। এরপর তৃণমূল সমর্থকরা থানায় ঢুকে লাঠিসোঁটা দিয়ে কাচের জানলা চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়। থানা চত্বরেই তৃণমূলকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। শেষমেশ পুলিশ লাঠিচার্জ করে হামলাকারী তৃণমূল সমর্থকদের ছত্রভঙ্গ করে। ঘটনায় এক মহিলা সহ এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের নিউ ব্যারাকপুর শহর তৃণমূল সভাপতি সুখেন মজুমদার এবং সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সরকার। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি সহ একাধিক ধারা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে, তাদের তিনদিনের জেল হেফাজতে পাঠান বিচারক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই ঘটনাকে দল কড়াভাবে দেখছে। শুধু অবশ্য নিউ ব্যারাকপুর নয়, একই ছবি দেখা গিয়েছে যাদবপুরেও। বৃহস্পতিবার ফল ঘোষণার পরই শহিদ স্মৃতি কলোনিতে সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দু’পক্ষের ইটবৃষ্টির মাঝে পড়ে গুরুতর জখম হন পঞ্চসায়র থানার তিন পুলিশকর্মী। তার মধ্যে একজনের মুখে অস্ত্রোপচারও করতে হয়েছে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মমলা করেছে। আবার তৃণমূলের তরফেও একটি আলাদা অভিযোগ করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget