এক্সপ্লোর

বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতাকে গুলি করার অভিযোগ, রাজনৈতিক যোগ অস্বীকার পরিবারের

বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়লেন পুরুলিয়ার সেই দাপুটে তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতাকে গুলি করার অভিযোগ উঠল পুরুলিয়ায়। হামলার নেপথ্যে বিজেপির দিকে আঙুল তুললেও, আক্রান্তের পরিবার রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছে। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।

বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়লেন পুরুলিয়ার সেই দাপুটে তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত নেতার দাবি, শনিবার রাতে এক ব্যক্তি তাঁর পথ আটকে খুব কাছ থেকে গুলি করে। এরপরই এক মোটরবাইক চালক এসে আততায়ীকে নিয়ে উধাও হয়ে যায়। পুরুলিয়া জেলা আদালতের কাছে শ্যুটআউটের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।

আক্রান্ত তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ছেলে হাতে প্লাস্টিক ছিল, প্লাস্টিকের ভিতর কিছু ছিল, বুঝতে পারল আমি, এত জোরে আওয়াজ হল, আমার সন্দেহ আছে, বলব না। মাস চারেক আগেও নিজের বাড়িতে হামলার মুখে পড়েন এই শাসক নেতা।“ আক্রান্ত তৃণমূল নেতার স্ত্রী মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, “বন্দুক নিয়ে হামলা হয়, গুলি বেরোইনি, আমরা চাইছি অপরাধী ধরা পড়ুক, ও যতক্ষণ না বাড়ি ফেরে ততক্ষণ আতঙ্কে থাকি, পুলিশ দেখুক এর পিছনে রাজনীতি না ব্যবসায়িক কারণ আছে।”

পুরুলিয়া পুরসভার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর প্রদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। বছর খানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ওই নেতা। শ্যুটআউটের ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো বলেন, “বিরোধী দল ডিস্টার্ব করার চেষ্টা চালাচ্ছে, ওরা করতে পারে, দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে হবে।“ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “বিজেপি এত নিচে নামেনি যে গুলি করে মারতে হবে। আমরা ওদের রাজনৈতিকভাবে মেরে দিয়েছি।“

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget