এক্সপ্লোর
পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার সংঘাতের জেরে পৌষে অকাল বর্ষণ, আগামী সপ্তাহের শুরুতেই ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা
পৌষে অকাল বর্ষণ। ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা: পৌষে অকাল বর্ষণ। ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। সিকিম ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও আগামীকাল তুষারপাতের সম্ভাবনা। তবে আজও ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার এই পরিবর্তন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।রবিবার পরিষ্কার আকাশ। ফের নামবে পারদ। আগামী সপ্তাহের শুরুতেই ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















