এক্সপ্লোর

দিল্লির ‘শাহেনশাহ’দের লক্ষ্য পূরণ করছেন, সংবিধান-সুপ্রিম কোর্টের নির্দেশ জলাঞ্জলি দিচ্ছেন, রাজ্যপালকে কড়া আক্রমণ তৃণমূলের

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক পারদ তত ঊর্ধ্বমুখী। একদিকে যেমন বিভিন্ন বিষয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল, সেরকম সরকারের তরফেও বারবার কাঠগড়ায় তোলা হয় রাজ্যপালকে।

কলকাতা: রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন মাত্রা স্পর্শ করল বুধবার। এতদিন শুধু অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা চলছিল। এবার সরাসরি রাজ্যপালকে সরানোর দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল সরকার। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক পারদ তত ঊর্ধ্বমুখী। একদিকে যেমন বিভিন্ন বিষয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল, সেরকম সরকারের তরফেও বারবার কাঠগড়ায় তোলা হয় রাজ্যপালকে। বুধবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সেখানে তিনি অভিযোগের সুরে জানান, সংবিধান মানছেন না রাজ্যপাল। প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। পুলিশকে ভয় দেখাচ্ছেন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর দাবি তুলেছে তৃণমূল। দাবি করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সুখেন্দুশেখর বলেছেন, ‘সংবিধান মানছেন না রাজ্যপাল। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। সাংবিধানিক লক্ষ্মণরেখা ডিঙোচ্ছেন। মন্ত্রিসভার বিরুদ্ধে কথা বলছেন। দিল্লির শাহেনশাহদের এজেন্ডা পূরণ করছেন।’ তিনি যোগ করেন, ‘রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। স্পিকারের আচরণে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এটা বিধানসভার সার্বভৌমত্বর উপর আঘাত। পুলিশদের উনি ভয় দেখাচ্ছেন। বলছেন নির্বাচন সুষ্ঠু যাতে হয় দেখব, উনি কে? এজন্য তো নির্বাচন কমিশন আছে।’ তৃণমূল কংগ্রেস সাংসদের অভিযোগ, সংবিধান ও সুপ্রিম কোর্টকে অমান্য করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বলছেন, ‘মন্ত্রীদের বিরুদ্ধে কথা বললে, তা সংবিধানের পরিপন্থী। পুরনো মামলাতে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উনি রাজ্যপাল পদযোগ্য নন। সংবিধান, সুপ্রিম কোর্টের নির্দেশ উনি জ্ঞানত জলাঞ্জলি দিচ্ছেন।’ রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল। সুখেন্দুশেখর বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর দাবি জানিয়েছি। সংবিধানের ১৫৬ নম্বর ধারা অনুযায়ী আমাদের এই দাবি।’ রাজনৈতিক মহলের সঙ্গে পরিচিতরা বলছেন, রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর দাবি বেশ বিরল। অবশ্য বাকযুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। কারণ, পাল্টা মুখ খুলেছেন রাজ্যপালও। বুধবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ধনকড়। বলেছেন, ‘রাজ্যে শিক্ষার রাজনীতিকরণ চলছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget