এক্সপ্লোর

হুকিংয়ের তার খুলতে গিয়ে কিশোরের মৃত্যুতে রণক্ষেত্র সরিষা, বিদ্যুৎকর্মীদের উপর হামলা, দফতরে তাণ্ডব, গাড়িতে আগুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। আর তাকে ঘিরেই রণক্ষেত্র ডায়মন্ডহারবারের সরিষা। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ভাঙচুর, গাড়িতে আগুন। স্থানীয় সূত্রে খবর,  মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ, পারুলিয়া কোস্টাল থানার পুলিশকে নিয়ে উত্তর কামারপোল গ্রামে যান বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা। সেই সময়ই বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় বছর সতেরোর কলিমুদ্দিন আনসারির। এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ দফতরের কর্মীরা যখন মেরামতি করছিলেন, সেই সময়ই ঘটে দুর্ঘটনা। কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্রই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিকেল পৌনে চারটে নাগাদ রোষ আছড়ে পড়ে উত্তর কামারপোল থেকে ২ কিলোমিটার দূরে সরিষায় বিদ্যুত্ব বণ্টন সংস্থার অফিসে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাণ্ডব! কর্মী ও আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কম্পিউটার। লণ্ডভণ্ড করা হয় আলমারি! দমকল যখন পৌঁছয় তখন সব শেষ! শেষে ডায়মন্ডহারবার থানা থেকে বাড়তি বাহিনী আনা হয়। এরপরই রণে ভঙ্গ দেয় বিক্ষোভকারীরা। বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের একাংশের দাবি, মঙ্গলবার দুপুরে তাঁরা হুকিং বিরোধী অভিযানে গিয়েছিলেন। সেই খবর পেয়ে, তড়িঘড়ি নিজেদের হুকিং খুলতে গিয়েছিল ওই কিশোর। তখনই বিদ্যুৎস্পষ্ট হয় সে। বিদ্যুৎমন্ত্রী অবশ্য দাবি করছেন, গ্রামে কোনও হুকিং বিরোধী অভিযান হয়নি। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট, তা নিয়ে ধন্দ তৈরি হলেও, চরম সত্যিটা হল মাত্র সতেরো বছরে শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ।

সেরা শিরোনাম

West Bengal News Live : পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget