এক্সপ্লোর

হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ, পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ। পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে শুনানি স্থগিত রাখতে নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ, আপাতত পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাক কেন্দ্র। বাকি ৮ কোম্পানি বাহিনী পাহাড়েই থাকবে। সেখানে যে কোনও মূল্যে শান্তি বজায় রাখতে হবে। যেহেতু আমরা এই মামলা শুনছি, তাই কলকাতা হাইকোর্ট শুনানি স্থগিত রাখুক। হাইকোর্টের বাহিনী-স্থগিতাদেশ নিয়ে শুক্রবার কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল মনিন্দর সিংহ সুপ্রিম কোর্টে বলেন, কলকাতা হাইকোর্ট এভাবে নির্দেশ দিতে পারে না। পাহাড়ের পরিস্থিতি আগের তুলনায় ভাল। কিন্তু, অন্য জায়গায় এখন বাহিনী দরকার। সামনে হিমাচল প্রদেশের ভোটও আছে। পাল্টা রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী বলেন, পাহাড়ে এখনও বাহিনীর প্রয়োজন। হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হোক। সওয়াল জবাব শেষে পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রায় তাঁদের পক্ষেই গিয়েছে বলে দাবি করে বলেন, ওরা তো ১৫ কোম্পানিই সরিয়ে নিতে চেয়েছিল। এখন তো ৮ কোম্পানি থাকবে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর পাহাড়ে গুরুঙ্গবাহিনীর হাতে খুন হন এসআই অমিতাভ মালিক। ১৫ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে জানায়, পাহাড় থেকে বাহিনীর একাংশ প্রত্যাহার করা হচ্ছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে আবেদন করে সরকার। ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ২৭ অক্টোবর পর্যন্ত পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশের ওপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করা হল। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। শুনানিতে সুপ্রিম কোর্টে দুটি প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টের কি এক্তিয়ার রয়েছে এমন নির্দেশ দেওয়ার? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য চাইলেই কি বাহিনী দিতে বাধ্য কেন্দ্র? এই দুটি সাংবিধানিক প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে ২৭ নভেম্বর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict: তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
Iran Israel Conflict:
"পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইজরায়েল..", হুঁশিয়ারি নেতানিয়াহুর ! এবার বড় দাবি চিনের
Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
News Live :'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প
'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Embed widget