এক্সপ্লোর

দুষ্কৃতীদের গাড়ির নম্বরের সূত্র ধরে খোঁজ, ধরা পড়ল শ্রীনু খুনে ৭

খড়গপুর: বুধবার খড়গপুরের নিস্তব্ধ দুপুর কেঁপে উঠে ওঠে গুলি-বোমার শব্দে। তৃণমূলের পার্টি অফিসের আশপাশ ঢেকে যায় ধোঁয়ায়। কেউ কিছু বোঝার আগেই ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে যায় একটি গাড়ি ও একটি বাইক। শ্যুটআউট করে শ্রীনু নায়ডুর হত্যার তিনদিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করল কীভাবে? পুলিশ জানিয়েছে, তদন্তে উঠে আসা ছোট ছোট তথ্য জুড়েই এগিয়েছে তারা। প্রথমেই স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মেলে গাড়ির নম্বর, যাতে চড়ে দুষ্কৃতীরা হামলা চালায়। সেই নম্বর নিয়ে পুলিশ যায় বিভিন্ন টোল প্লাজায়। কিন্তু, জানা যায়, এই নম্বরের কোনও গাড়ি টোল প্লাজা দিয়ে যায়নি। এরপরই পুলিশ কার্যত নিশ্চিত হয়ে যায় যে, আততায়ীরা আশেপাশেই আছে। সেইমতো চন্দ্রকোণা, ঘাটাল, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় নজরদারি শুরু হয়। এতেই কাজ হয়। ঝাড়গ্রাম থেকে পুলিশের হাতে প্রথম গ্রেফতার হয় নন্দ দাস। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে, বাকি অভিযুক্তরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গা ঢাকা দিয়েছে। হামলাকারীদের একজনের হাতে গুলি লেগেছে। সে ঘাটালে লুকিয়ে আছে। ঘাটাল থেকে সেই গুলিবিদ্ধ অভিযুক্ত এবং বরুণ ঘোষ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। নার্সিংহোমের কর্মী বরুণকে অনেকে ডাক্তার নামেও চেনে।  এর মধ্যে আবার শ্রীনুকে খুনের অপারেশনের দায়িত্বপ্রাপ্ত শঙ্কর রাওয়ের কাছেও খবর পৌঁছে যায়, তার দলের একজনের হাতে গুলি লেগেছে। সে আবার সাহায্যের জন্য একজনের হাত দিয়ে টাকা পাঠায়। কিন্তু, টাকা পৌঁছে দেওয়ার আগেই সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। রাজেশকে জেরা করেই শঙ্কর রাওয়ের অবস্থান জানতে পেরে যায় পুলিশ। তারপর শঙ্কর এবং জামশেদপুরের সুপারি কিলারকে ধরে ফেলেন তদন্তকারীরা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেছেন, ‘ডাক্তার ঘাটালের ছেলে। যার বাড়িতে আশ্রয় নেয়। বরুণ ঘোষ। একজনের হাতে লাগে। বরুণ বলে বার করে দেবে। সেরকম প্রস্তুতিও নেয়। বাজার থেকে গজ কিনে আনেশঙ্কর রাও টাকা পাঠায় রাজেশ সাহুর হাত দিয়ে। যারা মাথা, যারা মারতে চেয়েছিল, এক এক করে গ্রেফতার করব। আউট অফ স্টেট গিয়ে গ্রেফতার করতে পারি। যাদের ধরেছি কনফেস করেছে কে লজিস্টিকস দিয়েছে, কে এগিয়ে দিয়েছে।’ এদিকে, শ্রীনু খুনের পর থেকে গোটা এলাকা এখনও থমথমে। আতঙ্কের ছাপ এলাকাবাসীর চোখেমুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget