এক্সপ্লোর

চাকা লাগানো টেবিল, তার ওপরে ছিল টিভি সেট, উল্টে পড়ে মর্মান্তিক মৃত্যু তিন বছরের শিশুর

বনগাঁ: চাকা লাগানো টেবিল উল্টে মর্মান্তিক পরিণতি। টেলিভিশন সেটের তলায় চাপা পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বনগাঁর ভাসানপোতা এলাকায়। টেলিভিশন সেট রাখার জন্য বুধবারই কেনা হয়েছিল চাকা লাগানো টেবিল। রাতেই সেই টেবিল উল্টে, টিভি সেটের তলায় চাপা পড়ে প্রাণ গেল বাড়ির তিন বছরের ছোট্ট ছেলে তিয়াস মল্লিকের।মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর ভাসানপোতা এলাকায়। মায়ের দাবি, বুধবার রাতে খেলতে খেলতে হঠাৎ ঘরের এক কোণে চলে যায় তিয়াস।খেলার ছলে চাকা লাগানো টেবিলের পায়া ধরে টান মারে সে। তাতেই হঠাৎ টেবিলটি হুড়মুড়িয়ে উল্টে যায়। বিশাল টেলিভিশন সেটটি আছড়ে পড়ে তিন বছরের ছেলেটার ছোট্ট শরীরের ওপর। চোখের সামনে ছেলেকে টেলিভিশন সেটের তলায় চাপা পড়ে যেতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন মা। দৌড়ে গিয়ে টেলিভিশন সেটটি সরান তিনি। রক্তাক্ত ছেলেকে কোলে আঁকড়ে ছুটে যান বনগাঁর জীবনরতন ধর মহকুমা হাসপাতালে। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। মিশুকে স্বভাবের জন্য প্রতিবেশীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল তিন বছরের ছোট্ট তিয়াস। তার এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ সকলে। একদিন আগেও যাকে কোলে নিয়ে আদর করেছেন, তার নিথর দেহটার দিকে চেয়ে চোখের জল ধরে রাখতে পারছেন না কেউই।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget