এক্সপ্লোর

মধ্যমগ্রামে শ্যুটআউট, 'গ্যাংওয়ারে' খুন জেল থেকে ছাড়া পাওয়া দুষ্কৃতী

উত্তর ২৪ পরগনা: দিনে-দুপুরে মধ্যমগ্রামে শ্যুটআউট। ১৫ রাউন্ড গুলি। সদ্য জেল থেকে ছাড়া পাওয়া দুষ্কৃতীর মৃত্যু। গ্যাংওয়ারের জের, অনুমান পুলিশের। ঘটনার সূত্রপাত, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ। নিজের বাড়ির কাছেই একটি সেলুনে দাড়ি কাটতে গিয়েছিল, এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত প্রকাশ দে সরকার ওরফে ঢাকাই গৌতম। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় সেলুনে বাইক নিয়ে চড়াও হয় হেলমেটে মুখ ঢাকা ৮-৯ জন দুষ্কৃতী। হুড়মুড়িয়ে সেলুনে ঢুকে শাটার নামিয়ে দেয় তারা! পুলিশ সূত্রে দাবি, সেলুনে অন্তত পনেরো রাউন্ড গুলি চালানো হয়! গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ঢাকাই গৌতমকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিন্ডিকেটের দখলদারি নিয়ে গ্যাংওয়ারের জেরেই ঘটনা। হামলার পর বোমা-গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শ্যুটআউটের নেপথ্যে যে সিন্ডিকেট নিয়ে গণ্ডগোল, তা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রকাশ রাহাও। দলের নেতাদের মদতের বিষয়টিও স্বীকার করেন তিনি। পুলিশ সূত্রে খবর, এলাকায় দুষ্কৃতী বলে পরিচিতি ছিল মৃত প্রকাশ দে সরকার ওরফে ঢাকাই গৌতম। সিন্ডিকেট-প্রোমোটিং-জমি কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল সে। পুলিশ জানিয়েছে, মাদক মামলায় জেলেও ছিল ঢাকাই গৌতম। কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় সে। তারপরই এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি জমি নিয়ে এক প্রোমোটারের সঙ্গে বিবাদে জড়ায় ঢাকাই গৌতম। কয়েকদিন আগে কুরু নামে এক প্রোমোটার একটি জমিতে প্রোমোটিং শুরু করে। তা নিয়ে গৌতমের সঙ্গে বিবাদ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০১৫ সালে মধ্যমগ্রাম জোড়া হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পদ-র সঙ্গে ঢাকাই গৌতমের দীর্ঘদিনের বিবাদ। গতবছর মৃত্যু হয় পদ-র। পুলিশ সূত্রে দাবি, এরপর এলাকায় সিন্ডিকেটের দখল চলে যায় পদ-র ভাগ্নে টুবাইয়ের হাতে। যা নিয়ে টুবাই ও ঢাকাই গৌতমের বিবাদ চরমে ওঠে। বছর খানেক আগে নিজের অফিসেই গুলিবিদ্ধ হয় গৌতম। এদিনের শ্যুটআউটের ঘটনাতেও টুবাই ও তার দলবলের নামে থানায় FIR করেছে মৃতের পরিবার। উত্তর ২৪ পরগনা অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ হয়েছে, মামলা রুজু করেছে পুলিশ, একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্যুটআউটের জন্য সুপারি কিলারদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। খুনে ব্যবহৃত অস্ত্র ও হামলাকারীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget