এক্সপ্লোর

শিলিগুড়ির আইন-শৃঙ্খলায় বিশেষ নজর দিতে তৈরি এরিয়াল সার্ভিলেন্স সিস্টেম, শহরে উড়ে বেড়াবে ড্রোন

এ দিন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা এই এরিয়াল সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কর্তারা।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: শহরে আইন শৃঙ্খলার ওপর নজরদারি আরও বাড়াতে উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে উদ্বোধন করা হল এরিয়াল সার্ভিলেন্স সিস্টেমের। শহরের আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাসহ কোথাও কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তা সবকিছুই এখন থেকে পুলিশের নজরে থাকবে। এখন থেকে শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্ট থেকে পুলিশের তরফে ড্রোন ওড়ানো হবে। ড্রোনের মাধ্যমে এই নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। এ দিন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা এই এরিয়াল সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। এ ছাড়াও উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কর্তারা।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি বেআইনি কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। তোলাবাজি করতে  ভুয়ো রাজনৈতিক পরিচয় ব্যবহার করার ঘটনা প্রকাশ্যে আসে ২১ জুলাই। জানা যায় বিমল গুরুংয়ের নাম করেই চলছিল তোলাবাজি। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। পুলিশ জানিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম দীপেশ ত্রিক্ষত্রী ও তারা পারিয়ার। দু জনই কালিম্পঙের বাসিন্দা। 

পাশাপাশি এক ভুয়ো পুলিশের খোঁজ শিলিগুড়িতে। পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার করা হয় সিকিমের দুই বাসিন্দা সহ ৪ জনকে। উদ্ধার হয় একটি বোলোরো গাড়ি, ডাক্তারের সিলমোহর ও কিছু কাগজপত্র। ভক্তিনগর থানার কাছে সিকিম যাওয়ার পথে সাত মাইল থেকে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ আসে। তৎক্ষণাৎ ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে পুলিশ ভ্যান পাঠিয়ে পুলিশ লেখা বোলেরো গাড়ি সমেত চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুইজন সিকিমের বাসিন্দা ও বাকি দুইজন শিলিগুড়ির শালুগাড়ার বাসিন্দা।

এছাড়াও সোনার বিস্কুটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। ডিআরআই সূত্রে জানা যায়, ধৃতদের নাম রাকেশ কুমার এবং রমেশ কুমার শুক্লা। ধৃত দু-জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রায় ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে তাঁদের কাছ থেকে এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। সবমিলিয়ে একের পর এক ঘটনার জেরেই তৎপর জেলা পুলিশ। আর তাতেই নজরদারি কড়াকড়ি করার সিদ্ধান্ত বলে সূত্রের খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget