এক্সপ্লোর

Siliguri:ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ, শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির, সরব সিপিএমও

এ ব্যাপারে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দার্জিলিং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, ক্ষমতায় আসতে না পেরে বিজেপি হতাশ। আর সিপিএম তো অস্তিত্বহীন হয়ে গিয়েছে।

সনৎ ঝা, দার্জিলিং: ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ। শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি। একই অভিযোগ তুলেছে সিপিএমও। যদিও, বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

ভ্যাকসিন নিয়ে গুচ্ছ অভিযোগ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ,সরকারি ভ্যাকসিন ক্যাম্প পরিচালনা করছেন তৃণমূলের নেতারা।ফলে, সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না।

শুধু তাই নয়, শিল্পক্ষেত্রে শ্রমিকদের টাকা নিয়ে সরকারি ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।এই অভিযোগ তুলে বুধবার মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি।

শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যও অভিযোগ করেছেন, তৃণমূল কর্মীরা সরকারি ক্যাম্প থেকে কুপন নিয়ে নিচ্ছেন। এর পিছনে দুর্নীতি রয়েছে কিনা, তা তদন্ত হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দার্জিলিং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, ক্ষমতায় আসতে না পেরে বিজেপি হতাশ। আর সিপিএম তো অস্তিত্বহীন হয়ে গিয়েছে। আসলে কেন্দ্র সময়মতো ভ্যাকসিন না দেওয়ায় সমস্যা হচ্ছে। অনেক কষ্টে ভ্যাকসিন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

উল্লেখ্য, ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিজেপি বিক্ষোভ দেখায়। সল্টলেকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল আটকায় পুলিশ। ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের সঙ্গে। পুরুলিয়া ও হুগলির চুঁচুড়াতেও বিক্ষোভ দেখায় বিজেপি। মোদি সরকারের ব্যর্থতা চাপা দিতে এই কৌশল। বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূল।

করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ও আসন্ন বলে সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতেও, করোনা প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র যে ভ্যাকসিন, তা নিয়ে অবিরাম টানাপোড়েন চলছে।

মোদি সরকারের বিরুদ্ধে টিকাবণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা রাজ্যের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগে সরব বিজেপি।এই অভিযোগকে সামনে রেখেই বুধবার বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget