এক্সপ্লোর
চিকিত্সার খরচ দিতে না পারার জেরে মায়ের সঙ্গে অশান্তি, পরে খুন, গ্রেফতার ছেলে

উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায় মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে। উলুবেড়িয়ার বীরশিবপুরের ঘটনা। সকালে বাড়ির সামনে নর্দমায় রক্তের স্রোত বওয়ায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ৬৫ বছরের মিঠু সাহার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহের পাশ থেকে মেলে একটি রক্তমাখা হাঁসুয়া। প্রতিবেশীদের অভিযোগ, মায়ের সঙ্গে ছেলে দীপঙ্করের প্রায়ই অশান্তি হত। তার জেরেই ছেলে মাকে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















