এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay From Khardah: খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

মঙ্গলবারই এক কর্মসূচিতে যোগ দিতে খড়দা যাচ্ছেন শোভনদেব

কলকাতা : ভবানীপুর ছাড়ার পর, খড়দা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হল সিদ্ধান্ত। মঙ্গলবারই দুয়ারে ভোজন নামে একটি কর্মসূচিতে যোগ দিতে খড়দায় যাচ্ছেন তিনি। এমাসের ২১ তারিখে, ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হবে।

এবারের বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, ভবানীপুরে গড় আগলানোর দায়িত্ব দিয়েছিলেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক তথা বিশ্বাসভাজন শোভনদেব চট্টোপাধ্যায়কে। আগের তৃণমূল সরকারের বিদ্যুৎমন্ত্রী প্রত্যাশামতোই ভবানীপুর কেন্দ্রে বিপুল ব্যবধানে জেতেন। তারপর তাঁকে নতুন মন্ত্রীসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে বিধায়ক পদে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর অন্য একটি সম্ভাবনাও ঘোরাফেরা করছিল, যে রাজ্যসভার ফাঁকা থাকা দুটো আসনের মধ্যে একটিতে তাঁকে পাঠাতে পারে দল। অবশ্য তেমনটা না করে খড়দা বিধানসভার উপনির্বাচনে দাঁড় করিয়ে দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীকে মন্ত্রীসভাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ইস্তফা দিলাম।

 

এদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় জল্পনা থেকে গেল অমিত মিত্রকে ঘিরে। শারীরিক অসুস্থতার কারণেই এবারের বিধানসভা ভোটে খড়দা থেকে নির্বাচনী লড়াইয়ে নামেননি তিনি। তাঁর পরিবর্তেই ভোটের লড়েছিলেন করোনার প্রয়াত কাজল সিনহা। কিন্তু ভোটে না লড়লেও অমিত মিত্রকেই ফের রাজ্যের অর্থমন্ত্রীর পদে ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী, বিধায়ক না হলেও ছয় মাস মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোনও বাধা নেই। এরমধ্যে অন্য কোনও আসন থেকে জিতে এলেই হবে। এই জায়গাতেই জল্পনা অমিত মিত্রকে ঘিরে। আগামীদিনে সেই ধন্দ কীভাবে এগোয়, নজর থাকবে সেদিকেই।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget