এক্সপ্লোর

কৃষ্ণনগরে হেলিপ্যাডের পাশে ঝোপ থেকে উদ্ধার ছাত্রের দেহ, গ্রেফতার ২ বন্ধু

নদিয়া: ফের বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ!ক্যানিংয়ের পর এবার কৃষ্ণনগরে স্কুল পড়ুয়াকে খুনের অভিযোগে গ্রেফতার মৃতেরই ২ বন্ধু। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, পথ অবরোধ। কৃষ্ণনগর রোড স্টেশন এলাকার বাসিন্দা দেবাশিস ভৌমিক। কৃষ্ণনগরের দেবনাথ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে জাহাঙ্গিরপুর হেলিপ্যাডের কাছে দেবাশিসের সাইকেল উদ্ধার হয়। রাতে ওই এলাকাতেই মেলে তার নিথর দেহ। মৃতের পরিবারের দাবি, ৯ তারিখ বিকেলে দেবাশিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ২ বন্ধু। এরপর থেকে দেবাশিসের কোনও খোঁজ মেলেনি। থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। মৃত ছাত্রের মা ছিমলি ভৌমিক জানান, ৯ তারিখ বিকেলে পৌনে ৪টে নাগাদ বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে খোঁজ ছিল না। তিনি বলেন, থানায় যাই, একদিন পরে আসতে বলে। পরের দিন ফের থানায় অভিযোগ জানাই। গতকাল সাইকেল পাওয়া যায়। পুলিশকে জানানো হয়। রাত ২টোর সময় বডি উদ্ধার হয়। পরিবার ফোন করে, তখন জানানো হয় বডি উদ্ধার হয়েছে। পুলিশ দেবাশিসের ২ বন্ধুকে জেরা শুরু করে। পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে ভেঙে পড়ে তারা। স্বীকার করে নেয় বন্ধুকে খুনের কথা। এমনকী, তারা দেহ কোথায় লুকিয়ে রেখেছে, তাও জানিয়ে দেয়। শনিবার রাতে দেবাশিসের দেহ উদ্ধার হয়। সকালে পরিবারের সদস্যরা থানায় গেলে জানানো হয়, ছাত্রের দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষ্ণনগর-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ৬ ঘণ্টার অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। নাকাল হন যাত্রীরা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। নদিয়ার পুলিশ সুপার শীসরাম ঝাঝারিয়া জানিয়েছেন, টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। ধৃতদের জেরা করে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। সোমবার ধৃতদের জুভেনাইল আদালতে পেশ করা হবে। ক’দিন আগে, গত ৯ ফেব্রুয়ারি ক্যানিংয়ের জীবনতলায় বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয় ৩ বন্ধু। এবার বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ কৃষ্ণনগরেও। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কীভাবে ডালপালা মেলছে শত্রুতার বিষবৃক্ষ? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
Panihati: পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ, বিক্ষোভের আঁচ বাড়ছে পানিহাটির বাসিন্দাদের
পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ, বিক্ষোভের আঁচ বাড়ছে পানিহাটির বাসিন্দাদের
Balurghat: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget