এক্সপ্লোর

SC on DGP Appointment: ডিজি পদে নিয়োগে ইউপিএসসি-র ভূমিকা নিয়ে রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

২০০৭ সালের পুলিশি ব্যবস্থা সংস্কার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সব রাজ্যকে এই নিয়ম মানার নির্দেশ দেয়।

 

নয়াদিল্লি: রাজ্য পুলিশের ডিজি  পদে নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে  (Supreme Court) ধাক্কা খেল রাজ্য সরকার। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (Union Public Service Commission) বাদ দিয়ে, ডিজিপি (DGP) পদে নিয়োগের অনুমতি চেয়ে আবেদন জানায় রাজ্য। শুক্রবার, সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বি আর গাভাই এবং বি ভি নগরত্নার বেঞ্চ রাজ্য সরকারের সেই আবেদনই শুনতে রাজি হয়নি।

আদালত  মন্তব্য করে, এটি আইনি প্রক্রিয়ার অপব্যবহার! এই কাজ করা যায় না।বিচারপতি বলেন, এই ধরনের আবেদন আগেই খারিজ হয়েছে। তাহলে কেন একই আবেদন নিয়ে এসে আদালতের সময় নষ্ট করছেন? 

এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আবেদন প্রত্যাহার করুন। না হলে খারিজ করা হবে। রাজ্যের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আবেদন প্রত্যাহার করে নেন।

এর আগে পুলিশি সংস্কার সংক্রান্ত মামলায় ডিজিপি পদে নিয়োগের প্রসঙ্গ ওঠে। সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ঠিক হয়, ডিজিপি পদে নিয়োগের ক্ষেত্রে, যোগ্য প্রার্থীর নামের তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে পাঠাবে রাজ্য সরকার। সেই নাম থেকে ৩ জনের প্যানেল ঠিক করে দেবে UPSC।সেই প্যানেল থেকেই একজনকে রাজ্য পুলিশের শীর্ষ পদে বেছে নেবে সরকার।

২০০৭ সালের পুলিশি ব্যবস্থা সংস্কার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সব রাজ্যকে এই নিয়ম মানার নির্দেশ দেয়। এদিন মূল মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনেক রাজ্যেই লাগু হয়নি।

আদালত জানায়, বিষয়টি তাঁরা জানেন। অক্টোবরে মূল মামলার শুনানির সময় এই ব্যাপারে কিছু বলার থাকলে রাজ্য তা বলতে পারে।

কিছুদিন আগেই DGP পদ থেকে অবসর নিয়েছেন রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা বীরেন্দ্র। পূর্ণ সময়ের ডিজিপি নিয়োগ হয়নি এখনও। এখন কার্যনির্বাহী DGP পদে মনোজ মালব্যকে নিয়োগ করেছে রাজ্য। এরপরই DGP নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget