এক্সপ্লোর
বর্ধমান স্টেশনে ধৃত সন্দেহভাজন,জেরা গোয়েন্দাদের

বর্ধমান: বর্ধমান স্টেশনে ধৃত এক সন্দেহভাজন যুবক। ধৃতের সঙ্গে জামাত বা আইএস যোগ আছে কিনা, তা খতিয়ে দেখতে বর্ধমান থানায় ওই যুবককে জেরা করছেন সিআইডি, এনআইএ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে খবর, আজ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বর্ধমান স্টেশনে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে ওই যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি বীরভূমের লাভপুরে। গোয়েন্দা সূত্রে খবর, দিন কয়েক আগে হায়দরাবাদ থেকে কলকাতা আসে ওই যুবক। তখন থেকেই তার ওপর নজরদারি চালানো হচ্ছিল। পুলিশের দাবি, ধর্মতলা থেকে ধারালো অস্ত্র কিনে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার চেপে বীরভূমে ফিরছিল ওই সন্দেহভাজন। শেষপর্যন্ত বর্ধমান স্টেশনে ওই যুবককে আটক করা হয়।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ






















