এক্সপ্লোর

Suvendu Resign Controversy: "নিয়ম মানা হয়নি, গৃহীত হচ্ছে না পদত্যাগ", সোমবার দুপুরে শুভেন্দুকে তলব বিধানসভার অধ্যক্ষের

"শুভেন্দু না এলে আমি যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছি, পদত্যাগপত্র গ্রহণ নয়", বললেন বিমান বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অধ্যক্ষের সামনে পদত্যাগপত্র দিতে হয়। তা করা হয়নি। সেই কারণে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, নিয়ম মানা হয়নি। তাই গ্রহণ করা হচ্ছে না শুভেন্দুর পদত্যাগপত্র। একইসঙ্গে তিনি জানলেন, সোমবার দুপুর ২ শুভেন্দুকে ডেকে পাঠানো হয়েছে শুভেন্দুকে। শুভেন্দু না এলে আমি যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছি, পদত্যাগপত্র গ্রহণ নয়।

এদিন সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে আমাকে পদত্যাগপত্র দেননি। শুভেন্দু অধিকারী আমাকে বিধায়ক পদে পদত্যাগের কথা জানাননি। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।’

বিমান বলেন, ‘শুভেন্দু অধিকারী চাইলে দেখা করতে পারতেন। পাশাপাশি, ইস্তফাপত্রে তারিখের উল্লেখ নেই। নিয়ম অনুযায়ী ইস্তফা দিতে চাইলে অধ্যক্ষের সামনে পদত্যাগপত্র দিতে হয়। কিন্তু, ১৬ ডিসেম্বর আমি অফিস ছেড়ে চলে যাওয়ার পর বিকেল চারটেয় ইস্তফাপত্র পেশ করেন শুভেন্দু।

বিমান যোগ করেন, ‘শুভেন্দু পদত্যাগপত্র ইমেলে পাঠিয়েছেন, সেখানে তারিখ রয়েছে। খুবই সন্দেহজনক ব্যাপার।’ অধ্যক্ষ জানান, সোমবার শুভেন্দুকে ডেকে পাঠানো হয়েছে। বলেন, ‘সোমবার দুপুর ২টায় শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। বিধানসভায় আসতে বলা হয়েছে।

পদত্যাগপত্র অধ্যক্ষের কাছে পেশ করার সময় ঠিক কী প্রক্রিয়া, তা বিস্তারিত জানান বিধানসভার অধ্যক্ষ। বিমান বলেন, ‘পদত্যাগপত্র দিতে এলে অধ্যক্ষ তাঁকে কারণ জিজ্ঞাসা করবেন। সেক্ষেত্রে পদত্যাগ দেওয়ার নেপথ্যে কী কারণ, তা অধ্যক্ষের কাছে জানাতে হয় পদত্যাগীকে।’

স্পিকার জানিয়ে দেন, কোনটা আসল চিঠি তিনি বুঝতে পারছেন না। ফলে, যতক্ষণ না তিনি সন্তুষ্ট হচ্ছেন, পদত্যাগপত্র গ্রহণ করবেন না। বলেন, ‘শুভেন্দু না এলে আমি যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছি, পদত্যাগপত্র গ্রহণ নয়। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে পদত্যাগপত্র গ্রহণ করব না।’

প্রসঙ্গত, বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। ইস্তফাপত্রে লেখা ‘আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি’। অত্যন্ত নাটকীয়ভাবে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। বিকেল ৪টে নাগাদ শুভেন্দু বিধানসভায় পৌঁছন। বিধানসভার রিসিভিং সেকশনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget