এক্সপ্লোর

Cooch Behar: দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উদয়ন গুহকে ফের প্রার্থী না করার দাবি দলের একাংশের

যত কাণ্ড কোচবিহারে! এগিয়ে আসছে বিধানসভা ভোট। কিন্তু, কোচবিহারে তৃণমূলের অন্দরে বিবাদ থামার কোনও লক্ষণ নেই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উদয়ন গুহকে ফের প্রার্থী না করার দাবি করেছেন তৃণমূলের একাংশ। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিনহাটার তৃণমূল বিধায়ক। দল ঠিক করবে কে প্রার্থী হবেন, দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তিতিবিরক্ত সাধারণ মানুষ, কটাক্ষ করেছে বিজেপি।

দিনহাটা ২ ব্লকের তৃণমূলের যুব সাধারণ সম্পাদক মিলন সেন জানান, ‘‘এবার আমরা দিনহাটায় উদয়ন গুহকে প্রার্থী চাইনা ৷ তার জায়গায় অন্য কেউ প্রার্থী হলে আমরা পুরনো কর্মীরা তাকে জেতানোর দায়িত্ব নেব৷’’

যত কাণ্ড কোচবিহারে! এগিয়ে আসছে বিধানসভা ভোট। কিন্তু, কোচবিহারে তৃণমূলের অন্দরে বিবাদ থামার কোনও লক্ষণ নেই। শনিবার দিনহাটা দু 'নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় কর্মীসভার আয়োজন করা হয় স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে। সেই সভা থেকেই এবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ।

মিলন সেন, দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ। দীর্ঘদিন থেকেই দিনহাটায় বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীরের দ্বন্দ্ব চলছে ৷ যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিনহাটার তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, কে কী মন্তব্য করল সে বিষয়ে আমার কিছু বলার নেই। দল ঠিক করবে কে প্রার্থী হবেন, দাবি করেছেন কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, প্রার্থীকে হবে তা ঠিক করবে দল, এ বিষয়ে যা বলার দলের ভেতরে কথা বলব ৷

আর তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। কোচবিহারের বিজেপি জেলা কমিটির সদস্য বিরাজ বসু বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তিতিবিরক্ত সাধারণ মানুষ, তারা পরিবর্তন চাইছে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে পরিবর্তন আসন্ন ৷’’

গত লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলে দিনহাটা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। সম্প্রতি সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়াকে যেন ফের প্রার্থী না করার দাবি তোলেন তৃণমূলের একাংশ। এই প্রেক্ষাপটে দলের অন্দরের বিবাদ আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে আরও অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget