এক্সপ্লোর

ফের রক্তাক্ত শাসন, তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, নেপথ্যে ভেড়ির টাকার ভাগ বাটোয়ারা?

কলকাতা: ফের শাসনহীন শাসন!পতাকার রং বদলেছে, কিন্তু রক্ত ঝরা থামেনি।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসন! খুন তৃণমূল নেতা! বৃহস্পতিবার রাত তখন সাড়ে ৮টা। চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা। হঠাৎই বোমাবাজি!টার্গেট যে তিনিই বুঝতে দেরি হয়নি। অভিযোগ, চায়ের দোকান থেকে টানতে টানতে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপানো হয় তৃণমূল নেতাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সামাদ আলির। নেপথ্যে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলামের সঙ্গে দলেরই ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের অনুগামীদের বিবাদ দীর্ঘদিনের। আর মৃত সামাদ আলি ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষের অনুগামী। সামসাদের ভাইপো মোতালেব আলি, শেখ হাজি নুরুল ইসলামের অনুগামী। এলাকাবাসীর একাংশের দাবি, ভেড়ির টাকা নিয়ে দু’জনের বিবাদ দীর্ঘদিনের। তাহলে কি ভাগ বাটোয়ারা জেরেই কি খুন? যদিও যথারীতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মোতালেব-সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। খুন, বিস্ফোরক ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে শাসন।

সেরা শিরোনাম

Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, ফের লাল সতর্কতা ? ভারী বর্ষণের আশঙ্কা কোন কোন জেলায় ? বড় আপডেট IMD-র
সক্রিয় মৌসুমি বায়ু, ফের লাল সতর্কতা ? ভারী বর্ষণের আশঙ্কা কোন কোন জেলায় ? বড় আপডেট IMD-র
Howrah News: “পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে”,মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে BJP কর্মী খুনে বড় পদক্ষেপ
“পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে”,মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে BJP কর্মী খুনে বড় পদক্ষেপ
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে FIR-এ নাম থাকা সবাই গ্রেফতার
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে FIR-এ নাম থাকা সবাই গ্রেফতার

ভিডিও

Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
BJP News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য। কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
TMC Councillor: দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার। ABP Ananda LIVE
Tamanna News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, FIR- এ নাম থাকা সবাই গ্রেফতার
Humayun Kabir: বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget