এক্সপ্লোর

'একুশের নির্বাচনে পরিবর্তন হবে' চূড়ান্ত আত্মবিশ্বাসী দিলীপ, 'স্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন না হয়ে যায়', পাল্টা ফিরহাদ

গত লোকসভা নির্বাচনে বাংলায় অভাবনীয় ফল করেছে বিজেপি। এবার তাদের টার্গেট বাংলার বিধানসভা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছে। এই নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের বিরোধ চরমে।

কলকাতা:  আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে হামলার ঘটনা রাজ্য-রাজনীতির উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল আর বিজেপির সংঘাত চরমে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তবে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা আছে? এই নিয়ে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঁচাছোলা বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ' আমরা নীতিগতভাবে বিরোধী, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ' পাল্টা উত্তরপ্রদেশ-দিল্লির বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , 'রাষ্ট্রপতি শাসন - জারি করতে গেলে আগে উত্তরপ্রদেশে করুন, বিজেপি শাসিত ওই রাজ্যে এনকাউন্টারে মারা হয়, গণধর্ষণ হয়, দলিতরা অত্যাচারিত, দিল্লিতে দাঙ্গায় ৫২ জন মারা গেছে, যেখানে এসব হচ্ছে সেখানে হওয়া উচিত, বাংলাকে নিয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে, রাজনৈতিক স্বার্থ, ৩৫৬ কখনও এখানে হবে না, কারণ এখানে শান্তি রয়েছে। ' গত পঞ্চায়েত ভোটের সময় থেকে বাংলায় শতাধিক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সরব গেরুয়া শিবির। জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। এই ইস্যুতেও দু’পক্ষের সংঘাত চরমে পৌঁছেছে। দিলীপ ঘোষ দাবি করেন,  খুন জখমের রাজনীতির মধ্যেই বিজেপি এগোচ্ছে, তাঁদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, ১২৫ জন বিজেপির কর্মী-সমর্থক মারা গেছেন। এই প্রসঙ্গে দিলীপের বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করে ফিরহাদ বলেন, 'আমি চ্যালেঞ্জ করে বলছি দেখিয়ে দেব কে রাজনৈতিক কারণে মরেছে, কে কীসে মারা গেছে।' গত লোকসভা নির্বাচনে বাংলায় অভাবনীয় ফল করেছে বিজেপি। এবার তাদের টার্গেট বাংলার বিধানসভা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছে। এই নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের বিরোধ চরমে। দিলীপ ঘোষের আত্মবিশ্বাসকে ব্যাঙ্গ করেই পুরমন্ত্রী বলেন, 'দিলীপ বাবু স্বপ্ন দেখছেন, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত না হয়, বাংলার মানুষ ওদের চায় না, মানুষ ওঁদের সঙ্গে নেই, শেষ ৩টে উপনির্বাচনে তো হেরেছে, বোঝাই যাচ্ছে মানুষ কাদের সঙ্গে আছে, কী চায়?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget